স্টার সিনেপ্লেক্সে ‘হ‍ুমায়ূন আহমেদ সপ্তাহ’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হ‍ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিনেপ্লেক্সে উদযাপিত হবে ‘হ‍ুমায়ূন আহমেদ সপ্তাহ’। 

এই আয়োজনে হ‍ুমায়ূন আহমেদের জনপ্রিয় ৪টি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। সিনেমাগুলো হলো ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’। এ ক্ষেত্রে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।

হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে দারুচিনি দ্বীপ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। 

রম্যনির্ভর চলচ্চিত্র নয় নম্বর বিপদ সংকেত মুক্তি পায় ২০০৭ সালে। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আমার আছে জল সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে। 

হ‍ুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা মুক্তি পেয়েছে ২০১২ সালে। ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের আচরণের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ। ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল এই ছবিকে।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখতে পাবেন দর্শকরা। আয়োজনটি প্রসঙ্গে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইনটির এজিএম (মিডিয়া অ্যান্ড মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতে হ‍ুমায়ূন আহমেদ একটি জাদুকরী নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা বিস্ময়কর। মৃত্যুর পরও তিনি ব্যাপকভাবে বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে। তাঁর সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। কিছু সিনেমার প্রিমিয়ারও হয়েছিল আমাদের এখানে। দর্শকদের পাশাপাশি তাঁর প্রতি আমাদের অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই ৭৭তম জন্মবার্ষিকীর এই সময়টা আমরা দর্শকদের নিয়ে বিশেষভাবে উদযাপন করতে চাই। সেজন্যই এই আয়োজন। আশা করি, দর্শকরা উপভোগ করবেন।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর