শাকিবের বিষয়ে কৌশলী বুবলী

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করা মানেই যেন রাতারাতি আলোচনায় উঠে আসা। ঢাকাই চলচ্চিত্রে এমন বহু নায়িকার ক্যারিয়ারে এই নায়কের সঙ্গে পর্দা ভাগাভাগি ছিল এক মোড়-ঘোরানো অধ্যায়।

২০১৬ সালে সংবাদপাঠিকা থেকে নায়িকা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন শবনম বুবলী। শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে তিনি একে একে প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করেন। অল্প সময়েই তিনি হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম আলোচিত মুখ। করেছেন বিয়েও।

তবে বেশ কিছুদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না শাকিব-বুবলী জুটিকে। তাঁদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত নানা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে শোবিজপাড়ায়।

সম্প্রতি নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এর মহরতে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে শাকিব খান প্রসঙ্গ উঠতেই এক সাংবাদিকের প্রশ্ন, ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে কি কখনও বাধার মুখে পড়েছেন?’

প্রশ্ন শুনে হালকা হাসলেন বুবলী। তারপর কৌশলী ভঙ্গিতে বললেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের প্রিয়। দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা শিল্পীরা সবাই নিজ নিজ সত্তা নিয়ে কাজ করি। অন্য শিল্পীর সঙ্গে কাজ করলে দর্শক সেটাও তাঁদের মতো করেই গ্রহণ করেন।’

এর আগে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন বুবলী। সেখানেই শাকিব খান ও বুবলীকে একফ্রেমে দেখা যায়। সেই ছবিই এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর