জেমস-আলী আজমতের কনসার্ট স্থগিত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

 
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন কনভেনশন সেন্টারে আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট—যেখানে এক মঞ্চে উঠতেন নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমত। আয়োজন করেছিল অ্যাসেন কমিউনিকেশন। তবে সকালে জানা যায়, পুলিশ কনসার্টের অনুমতি দেয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত এবং কদিন আগে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ওই এলাকায় বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। আয়োজকদের অন্য ভেন্যু খুঁজে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা কনসার্টটি স্থগিত করা হয়েছে। খুব দ্রুত নতুন তারিখ ও ভেন্যু জানানো হবে।’

কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন আলী আজমত। জেমসের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম যৌথ পারফরম্যান্সের সুযোগ। ঢাকায় এসে এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর