ঘরে বানাতে পারেন কোরিয়ান বীফ, রইল রেসিপি

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার বীফ বুলগোগি এখন রাইস বোল। এই খাবারটি আপনি চাইলে ঘরেই বানাতে পারেন। নরম ও সুস্বাদু ম্যারিনেটেড গরুর মাংস, ভাজা শিটাকে মাশরুম, স্টিমড পালং শাক, তাজা সবজি এবং খিমচির সঙ্গে মিশিয়ে তৈরি করা খাবারটি। টক-মিষ্টি গোচুজাং মায়ো সস এবং তিল-সয়া সসের সংমিশ্রণ দেয় অনন্য স্বাদ। শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিকরও। রইল রেসিপি।

উপকরণ

মসলা গোচুজাং মায়ো সস তৈরির জন্য লাগবে মায়োনেজ ১/৪ কাপ, গোচুজাং পেস্ট ১ চামচ, লবণ ১ চিমটি বা স্বাদমতো এবং লেবুর রস ২ চা-চামচ।

তিল-সয়া সস তৈরির জন্য লাগবে সয়া সস ২ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, ভাজা তিল ১ চা-চামচ, তিলের তেল ১ চা-চামচ এবং পেঁয়াজের পাতা কুচি ১ চা-চামচ।

বীফ বুলগোগি তৈরির জন্য লাগবে পেঁয়াজ (স্লাইস করা) ১টা, আপেল (স্লাইস করা) ১টা, রসুন ৪-৫ কোয়া, আদা ১ ইঞ্চি টুকরো, ব্রাউন সুগার ২ চা-চামচ, লবণ ১/২ চা-চামচ বা স্বাদমতো, গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, সয়া সস ৩ চা-চামচ, বীফ আন্ডারকাট ৪০০ গ্রাম, পেঁয়াজ (স্লাইস করা) ১টা, রান্নার তেল ১-২ চা-চামচ, তিলের তেল ২ চা-চামচ, পেঁয়াজের পাতা কুচি ১ চা-চামচ এবং ভাজা তিল ১ চা-চামচ।

এছাড়াও লাগবে ভাত, স্টিমড পালং শাক, ভাজা শিটাকে মাশরুম, গাজর (জুলিয়েন করা), শসা (জুলিয়েন করা), কিমচি এবং ভাজা তিল।

প্রস্তুত প্রণালী

প্রথমে মসলা গোচুজাং মায়ো সস তৈরি করতে হবে। তার জন্য একটি বাটিতে মায়োনেজ, গোচুজাং, পিঙ্ক সল্ট, লেবুর রস দিয়ে ভালোভাবে ফেটুন। মসলা গোচুজাং মায়ো সস প্রস্তুত।

তিল-সয়া সস তৈরির জন্য একটি বাটিতে সয়া সস, রসুন, ভাজা তিল, তিলের তেল, কাঁচা পেঁয়াজের পাতা মিশিয়ে রাখুন।

বীফ বুলগোগি তৈরির জন্য এবার চপারে পেঁয়াজ, আপেল, রসুন, আদা, ব্রাউন সুগার, লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়া সস কেটে একসাথে মিশিয়ে রাখুন। বীফ আন্ডারকাট পাতলা স্লাইসে কেটে নিন।

একটি বাটিতে বীফ, পেঁয়াজ, কাটা মিশ্রণ মিশিয়ে ২ ঘণ্টা বা রেফ্রিজারেটরে রাতভর ম্যারিনেট করুন।

এবার আয়রন প্যানে তেল গরম করুন। ম্যারিনেট করা বীফ দিন, মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। তিলের তেল, কাঁচা পেঁয়াজের পাতা দিয়ে ১-২ মিনিট আরও রান্না করুন। ভাজা তিল যোগ করুন এবং আলাদা করে রাখুন।

একটি সার্ভিং বাটিতে সেদ্ধ ভাত রাখুন। উপর দিয়ে বীফ বুলগোগি, স্টিমড পালং শাক, ভাজা শিটাকে মাশরুম, গাজর, শসা ও কিমচি সাজান। উপরে মসলা গোচুজাং মায়ো সস ছড়িয়ে দিন। ভাজা তিল ছিটিয়ে দিন এবং পাশে তিল-সয়া সস দিয়ে পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর