আর অভিনয় নয়, অন্য পেশাতে যাচ্ছেন হাসান মাসুদ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিক হিসেবে কাজ করেছেন হাসান মাসুদ। এরপর সাংবাদিকতা ছেড়ে ক্যারিয়ার গড়েন অভিনয়ে। বলতে গেলে, এই তিন পেশাতেই সফল তিনি। তবে হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা। এখন আর পর্দায় তেমন দেখা মেলে না তার। এরই মধ্যে হাসান মাসুদ জানালেন, ফের পুরনো পেশায় ফিরতে চান তিনি।

সম্প্রতি বেসরকারি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন ঘুরি-ফিরি আর খাই। অভিনয় করি না, টুকটাক বিজ্ঞাপনের কাজ করি।’

হাসান মাসুদ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন বিবিসিতে কাজ করার। সেটা পূর্ণ হয়েছে। তাই জীবন বা পেশা নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

তিনি বলেন, ‘ছোটবেলায় আমার স্বপ্ন ছিল একসময় বিবিসিতে কাজ করব। সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে। ফলে জীবন নিয়ে এখন আমি খুব একটা অভুক্ত থাকি না। সাংবাদিকতা না করলেও সেটা এখনো ধারণ করি। আমি চেষ্টা করছি, সামনে আবার সাংবাদিকতায় ফিরে যাব।’

অভিনয় পেশা তাকে বেশি পরিচিত করলেও সাংবাদিকতাকে তিনি বেশি মিস করেন। তাঁর কথায়, ‘হ্যাঁ, অভিনয় আমাকে বেশি পরিচিতি দিয়েছি ঠিকই, কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে। আমার নিজস্ব তো একটা পছন্দের ব্যাপার আছে। তো সেই পছন্দ থেকে আমি সাংবাদিকতাকে বেশি এগিয়ে রাখব।’

গেল মাসে হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছিলেন। এছাড়া মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছিল। ২৭ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি মাসের ১৬ তারিখে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অসুস্থতা পরবর্তী সময়ে নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন হাসান মাসুদ।

তাঁর কথায়, ‘এখন আমি তো একটা মাইল্ড স্ট্রোক থেকে নতুন জীবন লাভ করলাম। এই মাসের ১৬ তারিখে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তো এখন আল্লাহ তাআলা আমার জন্য যা রাখছেন, তাই করব। তবে আমার ইচ্ছা আছে আমি কোনো একটি গণমাধ্যমে হেড অব নিউজ হিসেবে কাজ করবো।’

প্রসঙ্গত, কর্মজীবনে হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। এছাড়াও টেলিভিশন নাটকের অসংখ্য জনপ্রিয় কাজ তিনি করেছেন।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর