ভোটার তালিকা থেকে প্রকাশ রাজের নাম বাদ

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে তার ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার নিজের এক্সে পোস্ট করা ভিডিও বার্তায় প্রকাশ রাজ বলেন, বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি—বেঙ্গালুরুর যে শহরে জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, থিয়েটার আর রাজনীতির পথচলা, সেখানেই কীভাবে হারিয়ে গেল তার ভোটাধিকার?

প্রকাশ রাজের ভাষায়, ‘আমি এই কেন্দ্রেই জন্মেছি, বড় হয়েছি। এখানেই আমার স্কুল, কলেজ ও থিয়েটার চর্চা। এমনকি আমি এই কেন্দ্রের একজন লোকসভার প্রার্থীও ছিলাম।’

এরপরই যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেতা। বললেন, ‘খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক এবার আমার ভোটার আইডি ফেরত পেতে আমাকে আর কী কী নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। আর এর জন্য কী কী কাগজপত্র দেখাতে হয়!’

কেন্দ্রীয় সরকারের নাম না নিয়েই প্রকাশ রাজের অভিযোগ, ক্ষমতা ব্যবহার করে হয়তো এমন নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া সম্ভব, যারা তাদের ভোট দেবে না। তবে তার প্রশ্ন—‘আমাদের কি আপনারা আটকাতে পারবেন?’

কিন্তু প্রকাশ রাজের এই বক্তব্যের পরই গল্পে এলো আরেক মোড়।

বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন বলছে, অভিনেতার নাম কোনো রাজনৈতিক কারণে নয়, বরং ঠিকানা পরিবর্তনের কারণেই ভোটার তালিকায় ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসনের দাবি, বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি যাচাইয়ের সময় জানতে পারেন, প্রকাশ রাজের নিবন্ধিত ঠিকানায় তিনি গত চার বছর ধরে থাকেন না। প্রতিবেশী, প্রপার্টি ম্যানেজার এবং ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে ওই ফ্ল্যাটে অন্য ভাড়াটেরা থাকছেন।

বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কমিশনার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জগদীশ জি-র দাবি, তিনি নিজে প্রকাশ রাজের সঙ্গে ফোনে কথা বলেছেন। অভিনেতা নাকি স্বীকার করেছেন, ওই ঠিকানায় তিনি থাকেন না; বর্তমানে শান্তিনগর বিধানসভা কেন্দ্রের অন্য একটি ঠিকানায় বসবাস করছেন।

তাকে নতুন ঠিকানার বুথ লেভেল অফিসারের মাধ্যমে ফর্ম-৬ পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শও দেওয়া হয়েছে।

তবে এখানেই শেষ নয় বিতর্ক। এর আগে গত ১০ জুলাই একটি ফৌজদারি মামলায় প্রকাশ রাজকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছিল একটি নগর আদালত। তার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ঠিকানায় নিবন্ধিত চারটি ভোটার কার্ড নিজের কাছে রাখার অভিযোগও রয়েছে।

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ ও পীযূষ মিশ্র। এবার সেই বিতর্কে যোগ দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতে নিট দুর্নীতি নিয়ে ককরোচ...
বহুবছর ধরে ‘সনি লিভ’-এ সম্প্রচারিত হচ্ছে ক্রাইম পেট্রোল। যেখানে নানারকম অপরাধমূলক ঘটনা সিরিজ আকারে তুলে ধরা হয়। সঞ্চালক ছিলেন অভিনেতা অনুপ সোনি। তাঁর সঞ্চালনা ভক্তদের মাঝে বেশ প্রশংসিতও বটে। কিন্তু...
মিথ্যা ঠিক সত্যের উল্টো। মিথ্যার অনেক রং। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনও তা ভালোবাসার মতো কোমল, কখনও আনন্দের মতো উজ্জ্বল, কখনও আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, আবার কখনও বিধ্বংসী।...
দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’তে খলনায়কের চরিত্রে অভিনয় করেই...
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পৃথক দুটি আদেশে ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে...
আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধের সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তালেবান সরকারের নিষেধাজ্ঞার কারণে লাখো মেয়ে বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার...
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কিসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বুধবার বেলা...
লোডিং...

এলাকার খবর