মসজিদে বিয়ে ও ‘ফিট হাজব্যান্ড’ প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

দ্বিতীয়বার বিয়ের খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের কাছ থেকে অভিনন্দন যেমন পেয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও মোকাবিলা করতে হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়াকে। কিছুদিন আগে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকটাত্মীয়দের উপস্থিতিতে অভিনেত্রী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বরের নাম তানজিম তৈয়ব, যিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

বিয়েটি গোপন রাখার ইচ্ছে ছিল ফারিয়ার। বিবাহোত্তর সংবর্ধনার দিনই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবেন, এমন পরিকল্পনাও করেছিলেন। তবে মসজিদ থেকেই সংবাদটি গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাঁর মসজিদে বিয়ে করা এবং বরের বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে।

এতদিন এ বিষয়ে নীরব থাকলেও সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে গিয়ে মুখ খুলেছেন ফারিয়া। মসজিদে বিয়ে করার সিদ্ধান্ত কেন—এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এটা আসলে আমার সিদ্ধান্ত নয়। বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন, তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? আমার যেহেতু বাবা নেই, তাই জীবনের যেকোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোন জামাইয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হয়।’

ফারিয়া জানান, বিয়ের ছবি প্রকাশ হওয়ার পর মানুষ বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি। পরে স্বামীর পরামর্শেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানান।

বরের বয়স নিয়েও নানা জল্পনা চলে। অনেকেই দাবি করেন, ফারিয়ার স্বামী নাকি তাঁর চেয়ে ছোট। বিষয়টি নিয়ে অভিনেত্রী স্পষ্টই বলেন, ‘অনেকেই ভাবেন আমার স্বামী আমার চেয়ে ছোট। আসলে তা নয়, আমার হাজব্যান্ড অনেক ফিট; সে কারণে তাকে তরুণ দেখায়। কিন্তু ওর অনেক বয়স। সেটা একদমই বোঝা যায় না। আমার থেকে বয়সে বেশ বড়।’

সমালোচনার সময়ে শ্বশুরবাড়ির কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন উল্লেখ করে ফারিয়া আরও বলেন, শ্বশুর-শাশুড়ি তাঁকে বলেছেন, ‘এসবে পাত্তা না দিতে, তিন-চার দিন পর এমনিতেই মানুষ ভুলে যাবে।’

২০১৫ সালে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রথম স্বামী হারুন অর রশীদ অপুর সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয় ফারিয়ার। বন্ধুত্ব থেকে প্রেম, ২০১৮ সালে আংটি বদল। এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিয়ের পর ২০২০ সালের ডিসেম্বরে সেই সংসারের ইতি টানেন তিনি। এরপর অপু নতুন করে বিয়ে করলেও ফারিয়া ছিলেন একা।

গত ১৮ সেপ্টেম্বর পরিবারের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া। চলতি বছরের শেষদিকে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
সন্তানের জীবনে বাবা এক বিশাল বটবৃক্ষ। তিনি শুধু একজন অভিভাবকই নন, বরং পরম নির্ভরতা ও আস্থার উৎস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে আজ নিজের প্রয়াত বাবাকে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর