‘আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা আমার বাবার’, আবেগাপ্লুত ফারিয়া

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৫০ পিএম

সন্তানের জীবনে বাবা এক বিশাল বটবৃক্ষ। তিনি শুধু একজন অভিভাবকই নন, বরং পরম নির্ভরতা ও আস্থার উৎস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে আজ নিজের প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত অভিনেত্রী শবনম ফারিয়া।

বাবা দিবসে (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা—‘আমার বাবার গল্প’, ‘আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প’, ‘আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প’।’’

যোগ করে বলেন, ‘‘আমার দাদি সবসময় আমাকে ডাকেন, ‘আমার ছেলের কলিজা’। কিন্তু দাদু হয়তো জানেন না, তাঁর ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতা আর কখনও পূরণ হবে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’’

গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। ফলে এখন শ্বশুরই তাঁর বাবা—এমনটা উল্লেখ করে সবশেষে অভিনেত্রী লেখেন, ‘‘তবে আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে ‘আব্বু’ বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ জুলাই না ফেরার দেশে পাড়ি দেন শবনম ফারিয়ার বাবা ডা. মীর আবদুল্লাহ। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 

কতশত ঘটনা! নতুন নতুন ইস্যু। সামাজিকমাধ্যমে প্রায় প্রতিদিনই নিত্যনতুন বিষয়ে সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা। যদিও সেসবের অধিকাংশ কতটা অর্থপূর্ণ বা যুক্তিযুক্ত—তা এক প্রশ্ন বটে! এবার তেমনই এক বিষয়কে...
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমণ্ডি-৩২ এলাকার একটি পার্কে অভিযান পরিচালনা করে পুলিশ। মূলত কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই ছিল এই অভিযান। তবে সেসময়...
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। কেমন কাটছে তাদের সংসার জীবন। তার নমুনা পাওয়া গেলে ফেসবুকে। স্বামীর একটি ছবি...
দেশে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে আগে ঢাকা-৮ আসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নেটিজেনদের আলোচনায় শবনম ফারিয়া। সোমবার (২৬ জানুয়ারি)...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর