অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর পাশে যে সিনেমা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম

সম্প্রতি রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজারের বেশি ঘর। সেখানকার অনেক পরিবারের এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। সেসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে টিম ‘দেলুপি’। সিনেমাটির একদিনের শোয়ের সব টাকা তাঁরা কড়াইল বস্তিবাসীর সহায়তায় পাঠাবেন।

আজ মঙ্গলবার দেশব্যাপী ‘দেলুপি’র সব শোয়ের টিকিটের প্রযোজকের অংশের অর্থ চলে যাবে কড়াইল বস্তিবাসীর কাছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেষ্টা নয়, বরং তা তাদের সঙ্গে দেলুপি টিমের একাত্মতা।

জানা যায়, আজ সারাদেশে পাঁচটি হলে ৯টি করে শো চলছে দেলুপির। কড়াইল বস্তিবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি এই দুর্যোগে সবাই হাতে হাত ধরে পার করারও আহ্বান জানিয়েছে।

দেলুপি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এর আগে তাঁর পরিচালিত দুটি ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ দর্শক ও সমালোচকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এবার নিজের প্রথম সিনেমা দেলুপি মুক্তি দিলেন নির্মাতা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর