‘পিকি ব্লাইন্ডার্স’ পোশাক পরায় আফগানিস্তানে ৪ যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’র পোশাক পরার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে তালেবান। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে ডেইলি মেইল।

দেশটির হেরা নামক এলাকা থেকে চার যুবকের একটি দলকে আটক করে তালেবান নীতি পুলিশ এবং তাঁদের বিরুদ্ধে ‘বিদেশী সংস্কৃতি’ প্রচারের অভিযোগ আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আসগর হুসিনি, জলিল ইয়াকুবি, আশোর আকবরী ও দাউদ রাসা। 

সম্প্রতি সামাজিকমাধ্যমে সেই যুবকদের একটি গ্রুপ ছবি ভাইরাল হয়, তাঁদের পরনে লম্বা কোট, ফ্ল্যাট ক্যাপ ও স্টাইল করা পোশাক; অবিকল যেন টিভি সিরিজটির শেলবি পরিবারের চরিত্ররা! নেটিজেনরা তাঁদের ‘জিব্রাইল শেলবি’ বলে অভিহিত করেন।

‘হেরাত মাইক’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে এই যুবকরা দাবি করেছিলেন যে, তাঁরা মূলত সিরিজটির ফ্যাশনের প্রতি মুগ্ধতা থেকেই পোশাকটি পরেছেন এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

গ্রেপ্তার চার যুবক। ছবি: সংগৃহীত

সেই সাক্ষাৎকারে তাঁদের একজন আফগানিস্তানের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনেরও ইচ্ছেপোষণ করেছেন।

তবে তালেবানের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবারের ভাষ্য, যুবকদের এমন আচরণ ‘ইসলামী মূল্যবোধ ও আফগান সংস্কৃতির’ সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তিনি একটি ভিডিওও পোস্ট করেছেন, যেখানে সেই যুবকদের একজন অনুশোচনা করছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সিবিএস নিউজকে খাইবার বলেন, ‘তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, শুধু তলব করে পরামর্শ দেওয়া হয়েছিল এবং ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগেও তালেবানরা পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে অনেককে আটক করেছে। এমনকি নাপিতদের দাড়ি না কাটতে বা ‘পশ্চিমা’ ফ্যাশনে চুল না কাটারও নির্দেশ দিয়েছেন তারা।

পিকি ব্লাইন্ডার্স সিরিজের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কাবুলভিত্তিক মানবাধিকার আইনজীবী আহমাদুল্লাহ ওয়াক বলেন, ‘এই ধরনের গ্রেপ্তার তালেবান শাসনামলে ব্যক্তিগত অভিব্যক্তির ওপর বিধিনিষেধ আরোপের বিস্তৃত পরিধিকে চিত্রিত করে, যেখানে পোশাক পছন্দ, সামাজিক বা মিডিয়া কার্যকলাপ ও শৈল্পিক আত্ম-উপস্থাপনা ক্রমশ আটকের কারণ হয়ে উঠেছে।’

গত বছর তালেবানরা ‘সকল জীবন্ত জিনিসের’ (মানুষ ও প্রাণী) ছবি তোলা নিষিদ্ধ বলে একটি আইন পাস করার পরই একের পর এক নীতি পুলিশের ঘটনা সামনে আসছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পরই নৈতিকতা-সংক্রান্ত একটি মন্ত্রণালয় গঠন করেছে, যারা ইসলামিক আইন আরোপের দায়িত্ব পেয়েছে। শুরুর দিকেই জানানো হয়েছিল যে, ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা ধীরে ধীরে কার্যকর করা হবে।

এদিকে, তালেবান কর্মকর্তারা নিয়মিতভাবে সামাজিকমাধ্যমে মানুষের ছবি পোস্ট করছেন। তবে পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার সেই সময়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, আইনটি সমগ্র আফগান সমাজের জন্য প্রযোজ্য হবে।

চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
দীর্ঘ জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জেফার রহমান ও রাফসান সাবাব। তবে এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এদিকে, এই আবহে এবার মুখ খুলেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা।...
দেশের ব্যাচেলরদের নিয়ে নির্মিত রান্নাবিষয়ক কনটেন্ট সিরিজ ‘ব্যাচেলরস কিচেন’। যেখানে রান্না হয়ে ওঠে ব্যাচেলর জীবনের গল্প বলার মাধ্যম।  পর্দায় হোস্ট ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর