আতিফের কনসার্টে দর্শকের জন্য ফ্রি শাটল সার্ভিস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের ভেন্যু নিয়ে দেখা দিয়েছিল নানা জটিলতা। অবশেষে সেসব জটিলতার অবসান। নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শীর্ষক কনসার্ট।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপতিতে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বরই তাদের কনসার্টটি অনুষ্ঠিত হবে। ভেন্যু নির্ধারিত হয়েছে পুর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।

আয়োজক প্রতিষ্ঠানের মুখপাত্র মেহরীন মৌরী রিসালাত জানান, কনসার্ট ঘিরে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। পাশাপাশি দর্শকদের জন্যও একটি সুখবর দিয়েছেন তিনি। 

মেহরীন মৌরী রিসালাত জানান, কনসার্ট আয়োজনের ব্যয় বেশি হলেও দর্শকের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমিয়েছেন আয়জকরা। শুধু তাই নয়, দর্শকদের যাতায়াত সহজ করতে থাকছে বিআরটিসির ফ্রি শাটল সার্ভিস। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত পয়েন্ট (কুড়িল বিশ্বরোড) থেকে ভেন্যু (পূর্বাচল) বাস চলবে। তারপর কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থাও থাকছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্টের পুরো ভেন্যু থাকবে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা।

এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবেন দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোকশিল্পী।

প্রসঙ্গত, কনসার্টে সহ-আয়োজক হিসেবে রয়েছে মানবিক উদ্যোগভিত্তিক সংগঠন ‘স্পিরিট অব জুলাই’। কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদানের সিদ্ধান্তও নিয়েছে আয়োজকরা।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর