হাদিকে নিতে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিতে সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সোমবার দুপুরে এই এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ১১টা ২৮ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। এটি রাখা হয়েছে ১৮ নম্বর পার্কিং বে–তে।

এর আগে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, শরীফ ওসমান হাদিকে সরকারি খরচে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এর মধ্যেই ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

৪৪৫ জন হাজীকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফ্লাইট। আজ শনিবার সকাল সাড়ে ১০টার পর শাহজালাল বিমানবন্দর পৌঁছায় প্রথম ফ্লাইটটি।
অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন। আজ বুধবার দুপুরে ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত...
বর্ষা মৌসুমের পর আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও  তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর