ওসমান হাদি হত্যা: অস্ত্র–গুলিসহ অভিযুক্ত আলমগীরের সহযোগী গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হিমন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাদি হত্যার অন্যতম সন্দেহভাজন ও পলাতক মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী বলে জানা গেছে।

বুধবার রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের রাজ্জাক হোটেলে অভিযান চালিয়ে হিমনকে আটক করা হয়। পরে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্ত্রের সন্ধান দেন। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হিমন আদাবর থানা যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল এবং মোটরসাইকেল চালক আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, প্রায় দুই মাস আগে হিমন দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। হাদি হত্যার ঘটনায় তাঁর কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, হিমনকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রচুর বিস্ফোরকসহ গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর