অন্য দলে যোগ দিয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন নায়িকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। পার্টি ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তাঁর দলবদল হয়।

দলে যোগ দেওয়ার পর পার্নো মিত্রকে হাতে দলীয় পতাকা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। নতুন রাজনৈতিক ইনিংসের সূচনা হিসেবে এই মুহূর্ত ঘিরে তৈরি হয় বেশ আলোচনা।

যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পার্নো মিত্র বলেন, ‘একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তবে যেভাবে ভেবেছিলাম, বিষয়টি সেভাবে এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে।’ 

তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই।’

যোগদান আয়োজনে পার্নো। ছবি: সংগৃহীত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো ২০১৯ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি,’ বলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে পার্নো মিত্র রাজনীতিতে পা রাখেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 

অন্যদিকে, ঢাকার সিনেমাতেই অভিনয় করেছেন এ নায়িকা। মোশাররফ করিমের বিপরীতে তিনি ‘বিলডাকিনি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর