ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দো যেভাবে মন কেড়েছিলেন সবার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

ফরাসি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ব্রিজিত বার্দো। ‘বি.বি.’ নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেত্রী আর নেই। ২৮ ডিসেম্বর ৯১ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া বার্দো শৈশবে ছিলেন বেশ লাজুক। নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে একসময় তিনি নিজেকেই বর্ণনা করেছিলেন ‘চশমাপরা, রুক্ষ চুলের এক লাজুক মেয়ে’ হিসেবে। কিন্তু বয়স মাত্র ১৫ পেরোতেই ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন তিনি। যেখান থেকেই শুরু হয় তার মডেলিং ও চলচ্চিত্র জগতের যাত্রা।

শেষ বয়সে ব্রিজিত বার্দো। ছবি: সংগৃহীত বিশ্বজুড়ে তারকা হয়ে ওঠার মুহূর্ত আসে ১৯৫৬ সালে। ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রে খালি পায়ে মাম্বো নাচে দর্শকদের চোখে ঝড় তোলেন বার্দো। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। ছবিটি পরিচালনা করেছিলেন তার তৎকালীন স্বামী রজার ভাদিম।

তরুণী ব্রিজিত বার্দো। ছবি: সংগৃহীত অগোছালো চুল, দুর্দমনীয় উপস্থিতি আর সাহসী অভিনয়ের মাধ্যমে বার্দো মূলধারার সিনেমায় একেবারে নতুন ধরনের নারীত্ব ও যৌন আকর্ষণের প্রতীক হয়ে ওঠেন। তিনি ভেঙে দেন আগের যুগের সংযত ও সীমাবদ্ধ নারী চরিত্রের ধারণা। এর ফলেই দ্রুতই ১৯৫০ ও ৬০-এর দশকে ফ্রান্সের সাংস্কৃতিক আইকনে পরিণত হন তিনি।

ফ্রান্সে তার পরিচয় সীমাবদ্ধ ছিল মাত্র দুটি অক্ষরে ‘বি.বি.’। এই নামেই তিনি হয়ে উঠেছিলেন এক সময়ের বিদ্রোহ, সৌন্দর্য আর মুক্তচিন্তার প্রতীক।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর