জাপানের সঙ্গে সমঝোতা হয়নি, সহসাই ‘চালু হচ্ছে না’ শাহজালালের থার্ড টার্মিনাল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল সহসাই চালু হচ্ছে না। জাপানের সঙ্গে দর-কষাকষিতে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটি চালুর সম্ভাবনা নেই বললেই চলে।

সোমবার সচিবালয়ে ‘বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ’ এবং ‘ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

২০২৪ সালের নির্বাচনের আগে অনেক কাজ বাকি রেখেই তড়িঘড়ি করে থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন জানানো হয়েছিল, পূর্ণাঙ্গভাবে চালু হতে আরও এক বছর সময় লাগবে। তবে গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে এই প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘থার্ড টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছি। আমরা অনেক দর-কষাকষি করেছি। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।’

কুয়াশা কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিমান অবতরণ সমস্যা কাটাতে শাহজালাল বিমানবন্দরের অবকাঠামো পরিবর্তন বর্তমানে বেশ কঠিন। এ সমস্যার বিকল্প সমাধানে কক্সবাজার বিমানবন্দরকে ‘ক্যাটাগরি-থ্রি’তে উন্নীত করা হবে বলে জানান উপদেষ্টা। এই অত্যাধুনিক অবকাঠামো ব্যবস্থায় অতি ঘন কুয়াশাতেও বিমান নিরাপদভাবে অবতরণ করতে পারবে।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘কক্সবাজারকে ক্যাটাগরি-থ্রিতে উন্নীত করা গেলে কুয়াশার কারণে ফ্লাইট ডাইভার্ট করে সেখানে নিয়ে যাওয়া যাবে। কক্সবাজারের রানওয়ে ঢাকার চেয়েও বড়; ঢাকার রানওয়ে ১০ হাজার ৫০০ ফুট আর কক্সবাজারের রানওয়ে ১৪ হাজার ফুট।’

এ ছাড়া বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাখা এবং টিকিট বিক্রিতে অনিয়ম বন্ধ করে পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তথা থার্ড টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ তাদের প্রস্তাব দাখিল...
বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
যুক্তরাষ্ট্র ও এশিয়া থেকে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল আমদানি বাড়িয়ে এবং নিজেদের শোধনাগারগুলোর উৎপাদন বৃদ্ধি করেও স্বস্তিতে নেই ইউরোপ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে...
জাপান বৈদেশিক ঋণসহায়তার ক্ষেত্রে সুদের হার আরও বাড়িয়েছে। এখন দেশটি থেকে ঋণ নিতে হলে বাড়তি সুদ দিতে হবে। এতে বিপাকে পড়েছে বাংলাদেশ।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর