রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো রাতে পৌঁছাবে ঢাকায় 

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাশিয়া থেকে রওনা হওয়া বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে বলেও জানা গেছে।

এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়।

চলতি বছরের মধ্যে মোট ইউরেনিয়ামের সাতটি চালান আসবে। প্রথম ইউনিটে তিন মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়। তবে সেফটি ভালভের নিরাপত্তা ত্রুটির কারণে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। রাশিয়ার প্রকৌশলীরা তা মেরামতের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০–৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো চালান দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তথা থার্ড টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ তাদের প্রস্তাব দাখিল...
বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় ক্রেতা পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এলপিপি। রপ্তানিকারকেরা ফরমায়েশ অনুযায়ী বিভিন্ন দেশে এলপিপির বিক্রয় কেন্দ্রে পণ্য পাঠাতো। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময়...
ক্লাসরুমে আবাসন সংকট, শিক্ষক ঘাটতি এবং শিক্ষা বাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারী...
সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
লোডিং...

এলাকার খবর