সর্বোচ্চ পারিশ্রমিক তামান্নার! নাচতে মিনিট পিছু কত কোটি নেন অভিনেত্রী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

২০২৫ সাল দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়ার জীবনে এক অদ্ভুত বৈপরীত্যের বছর। একদিকে ক্যারিয়ারে টানা সাফল্য, অন্যদিকে ব্যক্তিগত জীবনে প্রেমভাঙার ক্ষত। বড়দিন থেকে নতুন বছর, কোনো উৎসবেই তাঁর পাশে কাউকে দেখা যায়নি। সামাজিকমাধ্যমে বারবারই ধরা পড়েছে তামান্নার একার ছবি।

তবে মনখারাপ ঢেকে দিয়েছে কাজের উড়ান। গোটা বছরজুড়ে দর্শক নেচেছে তামান্নার তালে—‘আজ কি রাত’, ‘কাভাল্লা’, ‘গফুর’-এর মতো গান সর্বত্র বেজেছে। নতুন বছরেও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক প্রজেক্ট। আর বছরের শেষপ্রান্তে এসে পারিশ্রমিকের অঙ্কে আকাশ ছুঁয়েছেন তামান্না।

সম্প্রতি বছরশেষে ভারতের গোয়ার এক সমুদ্রসৈকতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন সোনম বাজওয়া, ডিজে চেতস-সহ আরও একাধিক শিল্পী। কিন্তু তামান্না মঞ্চে পা রাখতেই দৃশ্যপট বদলে যায়।

দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার আর উন্মাদনায় পুরো অনুষ্ঠান যেন তামান্নাময় হয়ে ওঠে! টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। তবু অভিনেত্রীকে সামনে থেকে দেখার জন্য দর্শকরা মোটা অঙ্কের রুপি খরচ করতে এক মুহূর্তও পিছপা হননি।

বর্ষবরণের সেই রাতে মাত্র ৬ মিনিটের নৃত্য পরিবেশনার জন্য তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, প্রতি মিনিটে ১ কোটি রুপি।

এই মুহূর্তে বলিউডে তামান্না ছাড়া আর কোনো অভিনেত্রী এত স্বল্প সময়ের পারফরম্যান্সে এমন বিপুল পারিশ্রমিক পাচ্ছেন না বলেই দাবি ইন্ডাস্ট্রির অন্দরমহলের।

প্রেম ভাঙার কষ্ট থাকলেও, স্টেজে দাঁড়িয়ে তামান্না বুঝিয়ে দিলেন, ২০২৫ সালটা শেষপর্যন্ত তাঁরই!

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর