একজন প্রকৃত নেতা জনগণের মানসপটে যে রূপে কল্পিত, ঠিক তেমনই নাট্যরূপ নিয়ে হাজির হয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। নতুন নাটক ‘জননেতা’য় তাঁকে দেখা যাবে এই রূপে।
রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অদম্য সাহসী জননেতা রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।

সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত এই নাটক দর্শককে ভীষণভাবে আলোড়িত করবে বলে বিশ্বাস করেন নাটকের পরিচালক। তিনি বলেন, ‘ঘুণে ধরা কিংবা পচেঁ যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপোষহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি, এই নাটক তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর ও শ্যালকের মতো বদ লোকের সঙ্গে কখনও মনস্তাত্ত্বিক, কখনও সম্মুখ যুদ্ধ জিতে সবার হৃদয় ছুঁয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের পছন্দ হবে।’
এ নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। অন্যদিকে, শ্বশুর-শাশুড়ির রয়েছেন হান্নান শেলী ও রেশমা আহমেদ।
আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামীকাল ৮ জানুয়ারি।


নতুন বছরের প্রথম সিরিজ ‘আঁতকা’
