ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে যত সমীকরণ

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের ফাইনালে ওঠার পথ অনেকটা কঠিন হয়েছে। যদিও বাংলাদেশের হাতে এখনো একটা ম্যাচ বাকি। কিন্তু আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।

সেই সমীকরণ বুঝতে আগে পয়েন্ট টেবিলের অবস্থা দেখে নেওয়া যাক। এখন পর্যন্ত এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ। উল্টো হারের ব্যবধান বড় হওয়ায় বাংলাদেশের নামের পাশে নেট রানরেট -১.৯৮০।

অন্যদিকে আফগানিস্তান ও জিম্বাবুয়ে দুদলই একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে। এর মধ্যে জিম্বাবুয়ে দুটি ম্যাচ খেলেছে এবং তাদের নেট রানরেট -০.৫৯০। আর এক ম্যাচ খেলা আফগানিস্তানের রানরেট ৩.১৬০।

বাস্তবতা বিবেচনায়, ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তো জিততে হবেই, পাশাপাশি নেট রানরেটে ছাড়িয়ে যেতে হবে জিম্বাবুয়েকে। আর সেটার জন্য বাংলাদেশের সামনে যে সমীকরণ অপেক্ষা করছে, তা নিচে দেওয়া হলো-

আফগানিস্তান আগে ব্যাটিং করলে-

আগামী বুধবারের ম্যাচে আফগানিস্তান আগে ব্যাটিং করে যদি ২০০ রান করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৪০.৩ ওভারের মধ্যে। লক্ষ্য ২৫১ রানের হলে, বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আরেকটু বেড়ে লক্ষ্য ২৮১ রানের হলে, ৪২ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। আর আফগানিস্তান যদি ৩০০ রান করে, সেক্ষেত্রে বাংলাদেশকে জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে।

বাংলাদেশ আগে ব্যাটিং করলে-

বুধবারের ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, তাহলে সমীকরণটা খুব সহজ। বাংলাদেশকে জিততে হবে ৪১ রানের ব্যবধানে। অর্থাৎ, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে ৩০০ রান করে, তাহলে আফগানিস্তানকে অন্তত ২৫৯ রানের মধ্যে আটকে দিতে হবে।

আর এই সমীকরণ মেলাতে পারলে, রানরেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। তখন আগামী শুক্রবারের ফাইনালে আবারও আফগানিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ!

 

ফাইনালে জিম্বাবুয়েকে পেতে চাইলে-

আগামী বুধবার আগে ব্যাটিং করে বাংলাদেশ যদি আফগানিস্তানকে ২১৮ রান বা তার চেয়ে বেশি ব্যবধানে হারাতে পারে, তাহলে রানরেটে সবার তলানিতে নেমে যাবে আফগানরা। তখন শুক্রবারের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে!

রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
লোডিং...

এলাকার খবর