যশের বিস্ফোরক উপস্থিতি ছাপিয়ে গেল কেজিএফ’কে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

অন্ধকার দুনিয়া, আন্ডারওয়ার্ল্ড আর গ্যাংস্টারদের গল্প সিনেপর্দায় নতুন নয়। কিন্তু জন্মদিনে মাত্র তিন মিনিটের ঝলকে ‘কেজিএফ’ তারকা যশ যে বিস্ফোরক উপস্থিতি দেখালেন, তাতে বৃহস্পতিবার থেকেই নেটভুবন জুড়ে একটাই আলোচনা ‘টক্সিক’।

প্রতিশ্রুতি দিয়েছিলেন, জন্মদিনে নতুন অবতারে ধরা দেবেন। কথা রাখলেন যশ। ৮ জানুয়ারি তিনি হাজির হলেন আন্ডারওয়ার্ল্ডের ‘টক্সিক কিং’ রূপে। ‘লার্জার দ্যন লাইফ’ টিজারে বোমাবাজি, গোলাগুলি, বারুদের গন্ধে ম-ম করা গোরস্থান সবকিছুর মধ্যেই দেখা গেল এক নির্মম, নির্লিপ্ত চরিত্রকে। মার্চে যে রক্তস্নানের অপেক্ষা, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে টিজারের প্রথম ঝলকেই।

এই গল্প কোনো চেনা নায়কের নয়। বরং অন্ধকারের আড়ালে রাজত্ব চালানো এক গ্যাংস্টার—রায়ার। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নামেই নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন, এই রূপকথা প্রাপ্তবয়স্কদের জন্য। মিনিট তিনেকের টিজার শুরু হয় গোরস্থানের এক কবরের দৃশ্য দিয়ে। শোকের আবহ ভেঙে আচমকাই ডন স্টাইলে আবির্ভাব রায়ারের। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। বোমার বিস্ফোরণ, মুহুর্মুহু গুলির শব্দ, রক্তারক্তি। অথচ তাতে বিন্দুমাত্র বিচলিত নয় রায়ার। সে তখন গাড়ির ভেতর প্রেয়সীর সঙ্গে মত্ত। দৃশ্য শেষে সিগারেটের ধোঁয়া উড়িয়ে ফের শুরু হয় অ্যাকশন।

এই রগরগে টিজার দেখেই নেটপাড়ায় ভবিষ্যদ্বাণী, ‘‘এই সিনেমা ‌‘অ্যানিম্যাল’ আর ‘ধুরন্ধর’-এরও বাবা হতে চলেছে!’’ প্রশংসায় মুখর করণ জোহর, সন্দীপ রেড্ডি ভাঙ্গারার মতো নির্মাতারাও।

পরিচালক গীতু মোহনদাসের এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ, বিশ্বজুড়ে। গল্পের পটভূমি নয়ের দশকের গোয়া যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে গড়ে উঠেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। সেই অন্ধকার, সেই নিষ্ঠুরতারই প্রথম ঝলক জন্মদিনে উপহার দিলেন যশ।

মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও টক্সিক মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়। কিয়ারা আদবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া ছাড়াও ছবিতে রয়েছেন নয়নতারা ও রুক্মিণী বসন্ত। তাই দক্ষিণের গণ্ডি পেরিয়ে হিন্দি বলয়েও যে এই ‘অন্ধকার রূপকথা’ বড় ব্যবসা করবে, তা আন্দাজ করাই যায়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর