একই আসন নিয়ে মুখোমুখি জামায়াত–ইসলামী আন্দোলন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

বরিশাল-৫ আসন নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল দুটি বৃহত্তর জোটের অংশ হলেও আসন বণ্টন নিয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। আসনটির বিষয়ে দুই দলই বর্তমানে অনড় অবস্থানে রয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বরিশাল সদরের এই আসনটিতেই অবস্থিত চরমোনাই ইউনিয়ন, যা ইসলামী আন্দোলনের প্রধান সাংগঠনিক ভিত্তি ও কেন্দ্র হিসেবে পরিচিত।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা তো জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাহেবের আসনে প্রার্থী দিইনি। সেখানে আমাদের এই আসনে তাদের প্রার্থী দেওয়াটা অনভিপ্রেত হয়েছে। এই এলাকায় আমাদের শক্ত ভিত্তি রয়েছে। এখানে অন্য কেউ জোটের হয়ে নির্বাচন করবে—এটি কি সম্ভব বা হওয়া উচিত?’

অন্যদিকে, এই আসনটি ছাড়তে নারাজ জামায়াতে ইসলামী। এ নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। জামায়াত নেতাদের দাবি, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ আসনের পাশাপাশি বরিশাল-৬ আসনেও প্রার্থী হয়েছেন। তাঁকে বরিশাল-৫ আসনটি ছেড়ে দিয়ে বরিশাল-৬ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়েছে জামায়াত।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘তিনি (ফয়জুল করীম) দুটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা বলেছি আপনারা একটি নিন। সেই হিসেবে তাঁকে বরিশাল-৬ আসনটি বেছে নিতে বলা হচ্ছে। কিন্তু তিনি দুটি আসনেই মনোনয়ন জমা দিয়েছেন। এখন একজন ব্যক্তির দুটি আসনে নির্বাচন করা—এটি তো জামায়াতের আমির সাহেবও করছেন না। আমরা আশা করি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে।’

উল্লেখ্য, সব ভোট ‘এক বক্সে’ আনতে এবার জামায়াতসহ ইসলামি দলগুলো একটি নির্বাচনী জোট গঠন করেছে। পরবর্তীতে এই জোটে যোগ দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), এলডিপি ও এবি পার্টি। জোট হলেও কোন দল কয়টি আসন পাবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
রাজধানীতে জুলাই শহীদদের স্মরণসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেব না।’ তিনি ২০২৪ সালের অর্জন বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর