‘ইরানে ইন্টারনেট বন্ধের উদ্দেশ্য সহিংসতা লুকানো’, বিবৃতিতে পানাহি-রাসুলফ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় বিক্ষোভকারী ও অন্যান্য নাগরিকরা বিশ্বব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। চলমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইরানী নির্মাতা জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফ।

গত ১০ জানুয়ারি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনকে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে লাখ লাখ ইরানি রাস্তায় নেমে আসার পর, সরকার আবারও দমনপীড়নকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।’

গত ৮ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন বন্ধ রয়েছে। তার প্রতিক্রিয়ায় বিবৃতির এক অংশে নির্মাতারা উল্লেখ করেন, ‘অভিজ্ঞতা বলে যে এই ধরনের পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য হলো আন্দোলন দমনের সময় সংঘটিত সহিংসতা লুকানো।’

তেহরানে বিক্ষোভের সময় রাস্তা অবরোধ করছেন ইরানিরা। ছবি: সংগৃহীত

নিজ দেশের নাগরিকদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের সহ-নাগরিক, পরিবার, সহকর্মী ও বন্ধুদের জীবন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যাঁরা এই পরিস্থিতিতে খুব অসহায় হয়ে পড়েছেন।’

সবশেষে বলা হয়, ‘ইতিহাস সাক্ষী দেয় যে আজকের নীরবতা ভবিষ্যতে দুঃখজনক পরিণতি বয়ে আনবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের ডাক দেয় ইরানের ব্যবসায়ীরা। এতে লাখ লাখ মানুষ অংশ নেন। এরপর সরকার সেখানে দমনপীড়ন শুরু করলে, দ্রুতই তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরান-যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) মতে, ইরানে চলমান অস্থিরতায় এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ হাজারের বেশি।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ইরানী অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি লিখেছেন, ‘ইরান আবারও জ্বলছে! ইরানের জনগণের জন্য আমার হৃদয় কাঁপছে।’

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। এবারের আসরে দুর্দান্ত সেভ করে একের পর এক চমক দেখাচ্ছেন বেশ ক’জন গোলকিপার। রোববার (২১ জুন) মধ্যরাতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে ইরান।...
চলতি বছর টাইম ম্যাগাজিনের শীর্ষ প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ইরানের প্রখ্যাত নির্মাতা জাফর পানাহি। সেখানে রাষ্ট্রীয় চাপ ও সেন্সরশিপ জটিলতার মুখেও মতপ্রকাশের স্বাধীনতায় অবিচল এই...
ইরান ও আমেরিকার উত্তেজনা এবার ইন্টারনেটে ‘মিম যুদ্ধে’ রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রকে উপহাস করতে শুরু করেছে...
ইরানের বেসামরিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার বিরুদ্ধে বিশ্বের সকল শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানি নির্মাতা আসগর ফরহাদি। তাঁর ভাষ্য,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর