ঘর-বিছানা কিছুই ছিল না, সিনেপর্দায় ইরানের গোলকিপার আলিরেজা

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। এবারের আসরে দুর্দান্ত সেভ করে একের পর এক চমক দেখাচ্ছেন বেশ ক’জন গোলকিপার। রোববার (২১ জুন) মধ্যরাতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে ইরান। আর সেই ম্যাচের নায়ক ছিল দেশটির দীর্ঘদিনের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ। তাঁর গ্লাভসে আটকে যায় ব্রুইনা-লুকাকুরা। অবিশ্বাস্য ৭টি সেভ করে বিশ্বজুড়ে আলোচনায় তিনি। যদিও বিশ্বফুটবলে তাঁর শুরুটা মোটেও সহজ ছিল না, প্রতি পদে পদে ছিল সংগ্রাম। সেই চিত্র উঠে এসেছে ইরানি নির্মাতা মুর্তেজা আলি আব্বাস মিরজাই পরিচালিত ‘বেইরো’ নামের একটি চলচ্চিত্রে। এটি মূলত আলিরেজার বায়োপিক।

সিনেপর্দায় কিশোর আলিরেজার এক দুঃসাহসিক অভিযাত্রা ফুটিয়ে তুলেছেন নির্মাতা। যেখানে উঠে এসেছে জন্মস্থান ইরানের লোরেস্তান অঞ্চলের ছোট্ট গ্রাম সারাব-ই-ইয়াস থেকে শুরু করে ২০১১ সালে ‘নাফত তেহরান’ ক্লাবে এই গোলকিপারের যোগ দেওয়ার পর্ব। 

লোরেস্তান পর্বতের কুর্দি লাক যাযাবর পরিবারে জন্ম আলিরেজার। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে কেটেছে ছোটবেলা। বাবা তাঁর ফুটবল খেলার বিরুদ্ধে ছিলেন। পরিবারের কাছে ফুটবল ছিল বড়লোকদের খেলা, যা কিনা তাঁদের সামর্থ্যের বাইরে। এই পরিস্থিতিতে বড় ঝুঁকি নেন আলিরেজা। টাকা ধার নিয়ে পালিয়ে তেহরানের বাসে চেপে বসেন! 

বেইরো’র পোস্টার। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

ইরানের রাজধানীতে পৌঁছনোর পর ঘর, বিছানা, বন্ধু, পরিচিত কেউই ছিল না তাঁর। মাসের পর মাস স্থানীয় ফুটবল ক্লাবের বাইরে শুয়ে রাত কাটিয়েছেন। খাবারের সন্ধানে রাস্তা ঝাড়ু দেওয়া, গাড়ি ধোঁয়া, টায়ার পরিষ্কার করার মতোও কাজ করেছেন। এ ছাড়াও দিনে ফুটবল খেলার পর, রাতের পর রাত জেগে পিৎজার দোকানে কাজ করেছেন। সেই সময় তাঁর শরীরের বিশেষত্ব নজর কাড়ে কোচদের। ধীরে ধীরে খুলতে থাকে ভাগ্যের চাকা!   

এক সাক্ষাৎকারে নির্মাতা আলি আব্বাস জানান, সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে একটি ক্রীড়ানির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের ওপর গবেষণার পর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, আলিরেজাই তাঁর চলচ্চিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

তিনি বলেন, ‘কারণ তিনি (আলিরেজা) এক জীবন্ত কিংবদন্তি। তাঁর কোনো অর্থ কিংবা রাজদরবারে কোনো বন্ধু ছিল না, আর তিনি নিজের সমস্যার জন্য কখনও অন্য কাউকে দোষারোপ করেন না।’

বেলজিয়াম-ইরান ম্যাচে আলিরেজা বেইরানভান্দ। ছবি: সংগৃহীত

২০২২ সালে ইরানের ৪০তম ফজর চলচ্চিত্র উৎসবে ‌বেইরো’র প্রিমিয়ার হয়। আমেরিকার ‘নেক্সট জেনারেশন ইন্ডি ফিল্ম অ্যাওয়ার্ডস’র ন্যারেটিভ ফিচার বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন হোসেইন বেইরাভান্দ, মেহরান নায়েল ছাড়াও আরও অনেকে।

বিশ্ব ফুটবলে ‌‘দ্য এক্সিডেন্টাল গোলকিপার’ হিসেবে পরিচিত আলিরেজা বেইরানভান্দ। তাঁর বয়স যখন প্রায় ১২ বছর, তখন তিনি স্থানীয় একটি দলে স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেন। একটি ম্যাচে তাঁর দলের গোলরক্ষক ইনজুরিতে পড়েন। অন্যকোনো বদলি খেলোয়াড় না থাকায়, শেষমেশ গোলপোস্টের নিচে দাঁড়ান আলিরেজা। সেই ম্যাচেও তিনি দুর্দান্ত সেভ করেন, যা তাঁকে স্থায়ীভাবে গোলকিপিংয়ের প্রতি আগ্রহী করে তোলেন।

শুধু বেলজিয়ামের বিপক্ষেই নয়, বিশ্বকাপ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন ইরানের এই ৩৩ বছর বয়সী গোলকিপার। তাঁর ঝুলিতে রয়েছে দুটি গিনিস বুক রেকর্ড। ফুটবলে সবচেয়ে বড় থ্রো করার কীর্তি তাঁরই। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই রেকর্ড করেন তিনি। ২০০.১৪ ফিট, অর্থাৎ ৬১.০০২ মিটার দূরে বল ছোড়েন। অন্যটি হলো ফুটবল ইতিহাসের দীর্ঘতম ড্রপ কিক, যা ২৫৫.৯৫ ফুট (৭৮.০১৪ মিটার)। ২০১৯ সালে নিজ দেশের একটি পেশাদার ফুটবল ম্যাচে এই অবিশ্বাস্য ড্রপ-কিকটি নিয়েছিলেন তিনি।

সূত্র: তেহরান টাইমস

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর