মাঝরাতের ফোনালাপ থেকে বিচ্ছেদ বিতর্ক—সব ভুলে ‘পরীহীন’ রাজে মিম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

দীর্ঘ তিন বছরের মান–অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততার পর সব হিসাব চুকিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছে শরীফুল রাজ–বিদ্যা সিনহা মিম জুটি। যে জুটিকে একসময় রাজের প্রাক্তন স্ত্রী পরী মণির ‘তীব্র আপত্তি’ থামিয়ে দিয়েছিল। পরী মণির মতে, রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে। সেই বাধা সরে যেতেই নতুন করে রসায়ন জমাতে আসছেন তাঁরা। 

পুরনো সেই ‘আগুন’ আর পরী মণির বিস্ফোরণ
পেছনে ফিরলে চোখে পড়ে ২০২৪ সালের সেই তাদের ‘উত্তাল’ সময়। ‘পরাণ’ ও ‘দামাল’, এই দুই সিনেমায় রাজ–মিম যখন ঢালিউডে ঝড় তুলেছেন, ঠিক তখনই রাজের তৎকালীন স্ত্রী পরী মণির বিস্ফোরক অভিযোগে পরিস্থিতি ঘোরতর হয়। ফেসবুকে একের পর এক পোস্টে তিনি দাবি করেন, রাজ ও মিমের অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং ‘মাঝরাতের ফোনালাপ’ তাঁর সংসার ভেঙে দিচ্ছে।

সেই সময় পরী মণি ও মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাসে ঢাকাই সিনেমা পাড়া হয়ে ওঠে দুই ভাগে বিভক্ত। বিতর্কের চাপে শেষ পর্যন্ত মিম ঘোষণা দেন, রাজের সঙ্গে আর কোনোদিন কাজ করবেন না তিনি। সেখানেই থেমে যায় জনপ্রিয় এই জুটির পথচলা।

বাঁধ ভাঙল এবার
সময় বদলেছে, বদলেছে সম্পর্কের সমীকরণও। রাজ ও পরী মণির সংসার টেকেনি; ২০২৩ সালের শেষ দিকে তাঁদের বিচ্ছেদ কার্যকর হয়। আর রাজের জীবন থেকে পরী মণির অধ্যায় শেষ হতেই বদলাতে শুরু করে ছবিটা। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, যে ব্যক্তিগত জটিলতার কারণে মিম একসময় পিছিয়ে গিয়েছিলেন, রাজ এখন ‘সিঙ্গেল’ হওয়ায় সেই বাধা আর নেই। এই নতুন বাস্তবতাই আবার রাজ–মিমকে এক ফ্রেমে ফিরিয়ে এনেছে।

রহস্যময় পোস্ট আর ‘জীবন অপেরা’
কয়েক দিন আগে মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট আগুনে ঘি ঢালে। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে তিনি লেখেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’
নেটিজেনদের বুঝতে সময় লাগেনি, ওই চওড়া কাঁধ যে শরীফুল রাজেরই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেন, তাঁর সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’–তেই ফিরছে এই আলোচিত জুটি।

এভাবেই এবার সামনে এলেন রাজ ও মিম। ছবি: মিমের ফেসবুক থেকেকী থাকছে নতুন সিনেমায়?
আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত জীবন অপেরা সিনেমায় শরীফুল রাজ অভিনয় করবেন ‘রফিক’ চরিত্রে, আর বিদ্যা সিনহা মিম হবেন ‘শারমিন’। প্যারালাল ইউনিভার্সে চলা এক ব্যক্তির দুটি জীবনের গল্পে তাঁদের দেখা যাবে ভিন্ন দুই বাস্তবতায়। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে, ঈদুল ফিতরের ঠিক পরপরই।

একসময় যে জুটির ‘মাখামাখি’ নিয়ে ঘর ভাঙার উপবাদ উঠেছিল, আজ সেই জুটির প্রত্যাবর্তনকে ভক্তরা দেখছেন ‘পেশাদারিত্বের জয়’ হিসেবে। বিতর্কের ছাই চাপা দিয়ে রাজ–মিম কি পারবেন ‘পরাণ’-এর সেই জাদু আবারও ফিরিয়ে আনতে?
উত্তর দেবে সময়। আপাতত রাজ–মিম কামব্যাকই ঢালিউডে আলোচনার বিষয়।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর