সিনেমায় প্রথমবার কবীর সুমন-আসিফ জুটি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমনের সঙ্গে বাংলাদেশি গায়ক আসিফ আকবরের সংগীত-রসায়ন নতুন নয়। ইতিমধ্যে তাঁরা দ্বৈতভাবে শ্রোতাদের উপহার দিয়েছেন বেশকিছু গান। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো সিনেমায় যুক্ত হলেন এই জুটি।

পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন ইয়ামিন ইলান। যেখানে থাকছে ৬টি গান। এর মধ্যে ৩টি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন।

শুধু তাঁর লেখা ও সুর করা তিনটি গানেই নয়, সিনেমাটির সব গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সবই তাঁর একক গান। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।

ঝামেলা সিনেমাটি নির্মিত হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ (শিশুশিল্পী), আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ।

নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘এটি সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা। তামিল বা ভারতীয় আদলে বানানো নয়। গল্পটি মৌলিক ও পারিবারিক। ইতিমধ্যে দুই লটের শুটিং শেষ হয়েছে। ঢাকা ও গাজীপুরে শুটিং হচ্ছে।’

তিনি জানান, সিনেমাটি এ বছর কোনো এক ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর