গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে জার্মান রাজনীতিবিদের পরামর্শ

চাপ বাড়াতে ইতিহাসে দ্বিতীয় সফল দলও বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে পারে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনার যেন শেষ নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ ঘিরে কদিন আগে সমালোচনা শুরু হয়েছিল টিকিটের মূল্য নিয়ে। তবে এবার নতুন এক ইস্যুতে আলোচনায় বিশ্বকাপ। গ্রিনল্যান্ড ইস্যু - যা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, সেই ইস্যুতে এবার বিশ্বকাপ বয়কটের প্রসঙ্গ সামনে এসেছে।

জার্মানির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইউর্গেন হার্ট বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অবস্থান পরিবর্তন না করলে জার্মানির ২০২৬ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারটি নিয়ে ভাবা উচিত। যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের ওপর চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে জার্মানির এই পদক্ষেপের কথা ভাবা উচিত বলে মনে করেন তিনি।

জার্মান এই রাজনীতিবিদের এমন মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউর্গেন হার্ট বলেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করার জন্য এটি শেষ উপায় হিসেবে বিবেচিত হতে পারে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

হার্ট আরও জানান, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে তাঁর ভাষ্য, ‘ন্যাটোর কাঠামোর মধ্যেই আমরা গ্রিনল্যান্ড বিষয়ে একটি যৌথ নিরাপত্তা সমাধানে পৌঁছাতে পারব বলে আশাবাদী।’

বিশ্বকাপ ইতিহাসে জার্মানি অন্যতম সফল দল। দেশটির ছেলেদের ফুটবল দল চারবার বিশ্বকাপ জিতেছে — ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে। ব্রাজিলের পর যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সফল দল জার্মানি। ইতালির জাতীয় দলেরও রয়েছে চারটি শিরোপা।
 
সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড ইস্যু ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড চান, এ নিয়ে ন্যাটোতে সঙ্গী দেশগুলোর সঙ্গে লেগে গেছে যুক্তরাষ্ট্রের। যদিও এখন পর্যন্ত এর প্রভাব সরাসরি ক্রীড়াঙ্গনে পড়েনি। তবে জার্মানির সম্ভাব্য বিশ্বকাপ বয়কটের আলোচনা এ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিশ্বকাপের বাকি মাত্র আর ১০ দিন। ইতোমধ্যে একাধিক দলই আয়োজক দেশেই পৌঁছে গিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে সব দলই আলাদা আলাদা বেস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সারবে। আর্জেন্টিনা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের কানসাস...
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
১৯৯৪ সাল, দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ ট্রফি না পাওয়ার খরায় ভুগছিল 'জোগো বোনিতো'র দেশ ব্রাজিল। সেবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর, আর সেই যুক্তরাষ্ট্রই ব্রাজিলের জন্য বয়ে এনেছিল সৌভাগ্য। ২৪...
বিরতির পর এক সঙ্গে ১০টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লিও পেরেইরা বাদে সবাইকে বদলি করেন ব্রাজিল কোচ। একইসঙ্গে ফর্মেশন বদলে ৪-৩-৩ কৌশলে খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও পেয়ে যায় দ্রুতই।...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর