শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু বিগ বাজেটের ছবি। এরমধ্যে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ ও চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’। ফলে আসন্ন ঈদে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন এই দুই তারকা। 

ওপার বাংলার দর্শকদের দাবি—শাকিব খানের ঘাড়ে শ্বাস ফেলছেন সিয়াম আহমেদ! ভারতীয় একটি গণমাধ্যম সিয়ামের কাছে এসব তথ্য তুলে ধরেন। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‌‘সত্যিই যদি লোকে এমনটা বলে, তাহলে আমার দায়িত্ব আরও বাড়ল। ঘষেমেজে নিজেকে আরও তৈরি করতে হবে, আরও ত্রুটিমুক্ত হতে হবে।’

তবে তিনি জানান, আসলে সেরকম কিছুই না। সিয়াম বলেন, ‘২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন দুনিয়াকে কাঁধে নিয়ে বয়ে চলেছেন শাকিব খান। তাঁর সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও করি না। বরং নিজের কাজটা করে যাই।’

ঈদে সিনেমা মুক্তির বিষয়ে সিয়াম বলেন, ‘ঈদ আমাদের বড় উৎসব। এ সময় সবার সেরা কাজগুলো পর্দায় জায়গা করে নেয়। শাকিব ভাইয়ের সঙ্গে আমিও জায়গা পাই, এটা ভেবেই আনন্দ লাগে।’

শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই? এ প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘শাকিব ভাইয়ের (শাকিব খান) সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। দর্শক নতুন সিনেমা কতটা ভালোবাসল, তাদের নতুন কী দিতে পারলাম; আগের সিনেমা থেকে নিজেকে কতটা নিয়ে যেতে পারলাম, এটাই।’ 

দর্শকের মতে, বিনোদনধর্মী সিনেমায় সিয়াম আহমেদকে ভালো মানায়। তাই কোনোভাবেই দর্শককে নিরাশ করতে চান না এ নায়ক। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাও সেই ঘরানার। রোমান্স থেকে রক্তপাত—সবই সিনেমাটিতে রয়েছে। এতে সিয়ামের নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় তাঁদের রোমান্স দেখতে পাবেন দর্শক।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর