অস্ত্রোপচার সম্পন্ন, কেমন আছেন তানিয়া বৃষ্টি?

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। অস্ত্রোপচারের আগে সামাজিকমাধ্যমের এক পোস্টে নিজেই সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেত্রী। অবশেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

নির্মাতা ইমরাউল রাফাত জানান, চার ঘণ্টাব্যাপী জটিল এই সার্জারির পর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

জানা যায়, তানিয়াকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। পোস্ট-অপারেটিভ জটিলতার সম্ভাবনা থাকায় এখনই তাঁকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। 

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই সময়টায় তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসা অনুসরণ করতে হবে।

হাসপাতালের শয্যায় ফুল হাতে তানিয়া বৃষ্টি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইমরাউল রাফাত বলেন, ‌‘তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টায় অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এ জন্য এখনই আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না।’

এর আগে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিনই নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি। 

সেই পোস্টে তিনি ভালোবাসা দিবসে পরিবারের দেওয়া ফুল হাতে হাসপাতালের শয্যায় বসে থাকা একটি ছবিও শেয়ার করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর