কবে আসছে ‘হাউজ অব দ্য ড্রাগন’র তৃতীয় সিজন?

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

জনপ্রিয় টিভি সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’, যা আবর্তিত হয় টারগেরিয়ান রাজবংশের উত্থান-পতনের কাহিনী ঘিরে। লেখক-চিত্রনাট্যকার জর্জ আরআর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজ মূলত ‘গেম অব থ্রোনস’র ২০০ বছর আগের একটি গল্প। ইতিমধ্যেই সিরিজটির দুটি সিজন প্রচারিত হয়েছে। এবার আসছে তৃতীয় সিজন।   

সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন সিজনের টিজার। এরপর থেকেই ভক্তরা আরও উন্মাদনায়। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ২০২৬ সালের জুনে এইচবিও-তে প্রিমিয়ার হবে তৃতীয় সিজন।

প্রকাশিত টিজারে আঁচ করা যায় যে, টারগেরিয়ানদের নিজেদের মধ্যেই এবার তুমুল যুদ্ধ বাঁধবে। যেখানে ড্রাগনের আগুন আর রাজনৈতিক ষড়যন্ত্রও স্পষ্ট। টিজারে দেখা গেছে, ইওয়ান মিচেলের চরিত্র অ্যামন্ড টারগেরিয়ান সিংহাসনে নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করছে। অন্যদিকে, টম গ্লিন-কার্নির এগন টারগেরিয়ানের পরাজয়ের পর পরিস্থিতি বদলে গেছে। টিজারে বলা হয়, ‌‘দ্য কিং হ্যাজ অ্যাবডিকেটেড দ্য থ্রোন’, অর্থাৎ রাজা সিংহাসন ত্যাগ করেছেন, আর নতুন শাসনব্যবস্থা গড়ে উঠছে।

এ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে ‘ব্যাটল অব দ্য গুলেট’। সেখানে রায়েনিরার পুত্র জেস (জাকারিস ভেলারিয়ন) একটি ড্রাগন নিয়ে যুদ্ধে অংশ নেয় এবং ভেলারিয়ন পরিবারের বিরুদ্ধে লড়াই করে। একইসঙ্গে রায়েনিরা তার সেনাবাহিনীতে আরও ড্রাগন যুক্ত করে শক্তি সঞ্চয় করছে।

পুরোনো কাস্ট সদস্যদের পাশাপাশি নতুন চরিত্রও যুক্ত হয়েছে। ফিরছেন ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসেইন্টসহ একাধিক তারকা। নতুন কাস্টে যুক্ত হয়েছেন জেমস নর্টন (অর্মুন্ড হাইটোয়ার চরিত্রে), টমি ফ্লানাগান (লর্ড রডেরিক ডাস্টিন), ড্যান ফোগলার (সার থরেন ম্যান্ডারলি)। সিরিজটির সহ-নির্মাতা ও নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন রায়ান কন্ডাল ও জর্জ আর আর মার্টিনসহ আরও অনেকে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর