বলিউডে এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন কোন নায়িকা?

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও নায়কদের পারিশ্রমিক এখনও আকাশচুম্বীই বলা যায়, তবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই নায়িকারাও। চলুন দেখা নেওয়া যাক ২০২৬ সালে কোন নায়িকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন?
 
ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এর সবশেষ সমীক্ষা বলছে, চলতি বছর বলিউড নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ভারতীয় ছবির জন্য ‘পিগি চপস’ নিয়ে থাকেন ৩০-৪০ কোটি। তিনি শুধু সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীই নন, তাঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুও তাঁকে শীর্ষ তালিকায় স্থান দিয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। মুক্তির অপেক্ষায় থাকা ‘আলফা’, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো বিগ বাজেটের ছবির জন্য এই অভিনেত্রী নিয়েছেন ২৫-৩০ কোটি। তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইনও এই রোজগারে বড় অবদান রেখেছে।

কঙ্গনা ও কারিনা। ছবি: সংগৃহীত

তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবি প্রতি তিনি ২০-৩০ কোটি নিয়ে থাকেন। বিজ্ঞাপন রাজ্যেও দীপিকা বড় নাম। একটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নেন ৭-১০ কোটি।

চতুর্থ স্থানে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। সিনেমা প্রতি তাঁর পারিশ্রমিক ১৫-২৫ কোটি।

পঞ্চম স্থানে রয়েছেন কারিনা কাপুর খান। মাঝে বিরতির পর ‘দ্য বাকিংহাম মার্ডার’ ও ‘ক্রিউ’-এর মতো সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। ছবি প্রতি নিয়ে থাকেন ১০-২০ কোটি।

বলিউডে ধর্মীয় বাণী-খচিত গয়না পরার ট্রেন্ড নতুন কিছু নয়, তবে সম্প্রতি তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার সমালোচনার মুখে পড়েছেন আরেক শীর্ষ তারকা দীপিকা...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর