হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। আজ সোমবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৮ দফা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার।
রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।



