ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন একটা ডাস্টবিন: অপু বিশ্বাস

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম

দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর মতে, আগের সেই গৌরবময় পরিবেশ এখন আর নেই; বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে শিল্পটির পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অপু বলেন, ‘আমি যখন ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনারা একটি ফুল ফেজের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ তো সব জায়গাতেই থাকে—বলিউড, হলিউড, টলিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই।’

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন অপু বিশ্বাস। গত ডিসেম্বর মাসে তিনি দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি হলো ‘সিক্রেট’, যেখানে তাঁর সহশিল্পী আদর আজাদ। অন্যটি ‘দুর্বার’, যেখানে অভিনয় করছেন সজল

নতুন এই দুই সিনেমার মধ্যদিয়ে আবারও বড়পর্দায় দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর