জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকী

সমাধিস্থলে শোক, স্মৃতিচারণ ও ন্যায়বিচারের দাবি ভক্তদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’। 

আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন ক্ষেত্ৰ (সমাধিস্থল) পরিণত হয়েছে শোক, শ্রদ্ধা ও স্মৃতির এক মহাতীর্থে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত শিল্পীর সমাধিস্থলে হাজির হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। 

জুবিন ক্ষেত্রে সকাল থেকেই ভক্তদের ভীড়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ফুলের মালা, গামছা ও বর্ণিল সাজসজ্জায় সজ্জিত জুবিন ক্ষেত্রে আজ আবেগের ঢেউ। শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে নাম-প্রসঙ্গ, হরিনাম, দিহানাম, বৈদিক প্রার্থনা ও জিকির। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত এই অংশগ্রহণ জুবিনের মানবতা, সম্প্রীতি ও ঐক্যের বার্তাকে ফের নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।

জুবিন স্মরণে গুয়াহাটি শহরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি উপলক্ষে অস্থায়ী প্যান্ডেল, সাংস্কৃতিক মঞ্চ, নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও যানবাহন নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

জুবিনের সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্ত্রী গরিমা সাইকিয়া। তাঁর মতে, জুবিন এখনও তাঁকে ঘিরে থাকেন, জীবনের কঠিন মুহূর্তে শক্তি ও পরামর্শ দেন। 

গরিমার কথায়, ‘যাঁর সঙ্গেই দেখা হয়, সকলের কাছে জুবিনকে ঘিরে কোনও না কোনও গল্প জমে রয়েছে। আমার সঙ্গে তাঁরা তা ভাগ করে নিতে চান।’

জুবিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলিউড সুরকার ও গায়ক সেলিম মার্চেন্ট। তিনি বলেন, ‘জুবিনের সংগীত ও সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’ এ ছাড়া জুবিন ক্ষেত্ৰে প্রস্তাবিত গ্রন্থাগার ও সাংস্কৃতিক পরিকাঠামো নির্মাণের পরিকল্পনাকেও তিনি স্বাগত জানান।

প্রয়াত জুবিনের স্মরণে আসামজুড়ে তিন দিনব্যাপী পালিত হচ্ছে জুবিন দিবস। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

জুবিনের দীর্ঘদিনের মঞ্চসঙ্গী জুবলী বড়ুয়া সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘অসীম ভালোবাসার মধ্যেই গোল্ডিদা চিরকাল বেঁচে থাকবে। জুবিন দিবস যেন এক সৎ, ন্যায়ভিত্তিক, মুক্ত ও মানবিক আসাম গড়ার নতুন পথের সূচনা হয়।’

‘আসামের ভূমিপুত্র’খ্যাত গায়কের রহস্য-মৃত্যুর তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যের জয় হবে এবং শিল্পীর প্রতি হওয়া সব অন্যায়ের যথাযথ বিচার একদিন নিশ্চিতভাবেই হবে।’

এদিকে, জুবিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসামে আজ মুক্তি পাচ্ছে তাঁর শেষ ছবি ‘রই রই বিনালে’।

প্রয়াত গায়কের স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র সংসদ। এর মধ্যে রয়েছে সংগীত প্রতিযোগিতা, ‘অরুণ যাত্রা’ নামে মোমবাতি মিছিল, জুবিনের কালজয়ী গান ‘মায়াবিনী রাতির বুকুত’-এর সমবেত পরিবেশন এবং সন্ধ্যায় গান, কবিতা ও নৃত্যের একটি উন্মুক্ত অনুষ্ঠান। 

অন্যদিকে, আগামী ১৮ নভেম্বর জুবিনের জন্মদিনে এক লাখ মানুষ একসঙ্গে তাঁর কালজয়ী গান ‘মায়াবিনী’ গাইবেন বলে জানিয়েছে আসাম সাহিত্য সভা।

সূত্র: এএনআই

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড....
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে। 
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন...
তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো–সিএনএন, এমএসনাউ এবং...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর