এক্সট্রা কোনো প্রেশার নয়, মুহূর্তগুলো ছিল অনেক বেশি ম্যাজিক্যাল: নাজিফা তুষি

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নাজিফা তুষি অভিনীত ‘প্রেশার কুকার’। ভিন্নধর্মী গল্প উপস্থাপনার কারণে এরইমধ্যে সিনেমাটি আলাদাভাবে উঠে এসেছে দর্শকের আলোচনায়। শুধু তাই নয়, অভিনেত্রী তুষির কাছেও নানা কারণে সিনেমাটি বিশেষ! কেননা, ঈদের দিন প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এটিই তাঁর প্রথম কোনো সিনেমা। এ ছাড়াও সিনেমাটির গল্পের সঙ্গে জুড়ে রয়েছে তাঁর ভালোলাগার বেশকিছু কারণ! 

সম্প্রতি ইনডিপেনডেন্ট টিভির ‘তারকা আড্ডা’য় হাজির হয়ে এমনটাই জানালেন ‘হাওয়া’খ্যাত এই অভিনেত্রী। রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘আন্ধার’-এ শুটিংয়ের সময় নির্মাতা তাঁকে দুটি গল্প শুনিয়েছিলেন; একটি ছিল প্রেমের গল্প, অন্যটি এই প্রেশার কুকার। 

প্রেশার কুকার সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রীর ভাষ্য, ‘এই আইডিয়া (প্রেশার কুকার) আমাকে অনেক বেশি টানে। কারণ অনেকদিন ধরে চাচ্ছিলাম যে এমন একটা ফিল্ম করি, যেখানে নারীরা প্রধান বা সিটি লাইফ—যেখানে নানা শ্রেণিপেশার মানুষ আছে। অবশেষে এই সিনেমায় কীভাবে যেন সবকিছু হয়ে গেল! ঈদে আসছে, হাইপারলিংকড স্টোরি, যেখানে নারীদের একটা বিশাল জায়গা রয়েছে। এখানে আমার বন্ধুরা, সহকর্মীরা অভিনয় করেছেন। ফলে সব মিলিয়ে একজন নারী হিসেবে সিনেমাটা আমার জন্য আনন্দের। সুযোগটা আমি মিস করতে চাইনি।’

প্রেশার কুকার সিনেমার শুটিংয়ে কি অনেক বেশি প্রেশার (চাপ) ছিল—এমন প্রশ্নে তুষি জানান, শুটিংয়ের মুহূর্তগুলো ছিল অনেক বেশি ম্যাজিক্যাল। তিনি বলেন, ‘যখন প্রিয় মানুষদের সাথে কাজ করা হয়, তখন কাজটা অনেক স্পেশাল হয়ে যায়। কাজের প্রতি ডেডিকেশন-ভালোবাসা যতটুকু থাকে, তার থেকে আরও বেশি বেড়ে যায়। আসলে দৃশ্যগুলোতে তো আমরা নিজেদের সম্পৃক্ত করতে পারি, ফলে এক্সট্রা (অতিরিক্ত) কোনো প্রেশার নিতে হয়নি। বরং মুহূর্তগুলো ছিল অনেক বেশি ম্যাজিক্যাল, দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’

নাজিফা তুষি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রসঙ্গত, ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর প্রেশার কুকার সিনেমার গল্প এগিয়েছে ৪টি নারী চরিত্রকে কেন্দ্র করে। যেখানে নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের এক অভূতপূর্ব চিত্র ফুটে উঠে। এতে নাজিফা তুষি রয়েছেন ‌‘স্পা গার্ল’র ভূমিকায়। তিনি ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন রিজভী রিজু, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। নির্মিত হয়েছে কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর