মালয়েশিয়ায় ‘রকস্টার’ সেটে শাকিবের জন্মদিন উদযাপন

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন ছিল গতকাল। মালয়েশিয়ায় ‘রকস্টার’ ছবির শুটিং সেটে ঘটা করে উদযাপিত হলো বিশেষ এ দিনটি। সহশিল্পী ও কলাকুশলীদের ভালোবাসায় সিক্ত হলেন সুপারস্টার।

শুটিং লোকেশনেই কেক কেটে উদযাপিত হলো শাকিবের জন্মদিন। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক, সহশিল্পী ও ইউনিটের অন্যান্য সদস্যরা। সবাই মিলে শাকিব খানকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে শাকিবের জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান সিনেমাটির সহযোগী প্রযোজক রিজুতি আহমেদ স্বর্ণা। তিনি বলেন, ‘আমাদের মেগাস্টারকে তাঁর বিশেষ দিনে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এটি শুধু জন্মদিন উদযাপন নয়, বরং প্রতিটি কাজে তিনি যে শক্তি, আবেগ ও জাদু নিয়ে আসেন, সেটিরও উদযাপন। সামনে আরও অনেক স্মরণীয় মুহূর্ত একসঙ্গে তৈরি হবে—শুভ জন্মদিন, রকস্টার!’

এদিকে, প্রকাশ্যে এসেছে মালয়েশিয়ায় শাকিবের জন্মদিন উদযাপনের একটি ভিডিওচিত্র। যেখানে দেখা যায়, বিশেষ এই দিনে শাকিবও ছিলেন বেশ উৎফুল্ল। সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, সামাজিকমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা-বন্যায় ভাসছেন শাকিব।

প্রসঙ্গত, সম্প্রতি মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘রকস্টার’ ছবির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা নূর। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর