ট্রাম্পকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্ক

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ এএম

লেখক হিসেবে ইতিমধ্যে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সামাজিকমাধ্যমেও তাঁর জোরালো উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মতামত দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেওয়া এক পোস্টের জন্য আবারও শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

রোববার (২৯ মার্চ) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন টুইঙ্কেল। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে আনেন, যা নিয়ে নেটদুনিয়ায় তুমুল আলোচনা।

ব্যঙ্গের সুরে তিনি লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প যেন আমাদের রান্নাঘরেই ঢুকে পড়েছেন, আর কূটনীতি যেন দেশছাড়া।’ 

একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক পদক্ষেপেরও প্রশংসাও করেন অভিনেত্রী। তাঁর মতে, একদিকে পুতিন, অন্যদিকে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখছে ভারত। জটিল এই সমীকরণকে তিনি মজার ছলে ‘গ্লোবাল গরবা’ বলে উল্লেখ করেছেন। 

ব্যাখ্যা দিতে গিয়ে টুইঙ্কেল লেখেন, পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, ইরানের প্রতি সহানুভূতি, ইসরায়েলের সঙ্গে একমত হওয়া, ট্রাম্পকে আলিঙ্গন করা এবং ফোনালাপের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দূরত্ব কমানো—সব মিলিয়েই তৈরি হয়েছে এই ‘গ্লোবাল গরবা’। তাঁর মতে, ‘শুধু গুজরাটিরাই জানেন কীভাবে দলবদ্ধভাবে বৃত্তাকারে নাচতে হয়, কারও পায়ে না পা রেখে ঘুরে বেড়াতে হয়!’

শেষে অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী—‘আপনিও কি এমন মানুষ, যিনি সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে চলেন, নাকি সরাসরি নিজের মতামত প্রকাশ করেন?’

তবে টুইঙ্কেলের এই পোস্ট ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল। আর তা ঘিরে বিভিন্ন মহলে চলছে তর্ক-বিতর্ক।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর