আলমারি ভরা কাপড়, তবুও পরার কিছু নেই? সমাধান দেবে ক্যাপসুল ওয়ার্ডরোব

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

আলমারি ভর্তি পোশাক, তবু মনে হয় পরার মতো কিছুই নেই! এমন অভিজ্ঞতা অনেকেরই। এই সমস্যার সহজ সমাধান হতে পারে ‘ক্যাপসুল ওয়ার্ডরোব’। এটি এমন একটি ফ্যাশন ধারণা, যেখানে কম কিন্তু ভালো মানের কিছু পোশাক দিয়ে নানা স্টাইল তৈরি করা যায়।

আজকের দ্রুত বদলে যাওয়া ফ্যাশনের ভিড়ে এই ধারণা এনে দেয় স্বস্তি আর নিজের মতো করে সাজানোর স্বাধীনতা।

কেন জনপ্রিয় হচ্ছে?

ক্যাপসুল ওয়ার্ডরোব নতুন কিছু নয়। ১৯৭০-এর দশকে লন্ডনের বুটিক মালিক সুজি ফো প্রথম এই ধারণা দেন। পরে ১৯৮০-এর দশকে ডোনা করান ‘সেভেন ইজি পিসেস’ নামে একটি ধারণা তুলে ধরেন। যেখানে দেখা যায় অল্প কিছু পোশাক দিয়েই বিভিন্ন লুক তৈরি করা সম্ভব।

বর্তমানে এই ধারণা আবার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ টেকসই ফ্যাশনের প্রতি আগ্রহ। তাছাড়াও ব্যস্ত জীবনে সময় বাঁচানোর প্রয়োজন। সেই সাথে প্রতিদিন কী পরবেন, সেই দুশ্চিন্তা কমানো। কম কিন্তু ব্যবহারযোগ্য পোশাক থাকলে পোশাক বাছাই করা সহজ হয় এবং সময়ও বাঁচে।

কীভাবে শুরু করবেন?

ক্যাপসুল ওয়ার্ডরোব বানাতে একদিনেই সব বদলে ফেলতে হবে না। ধীরে ধীরে শুরু করুন।

  • আলমারি গোছান: যেসব পোশাক গত এক বছরে পরেননি, সেগুলো আলাদা করে ফেলুন।
  • নিজের স্টাইল বুঝুন: ক্লাসিক, ক্যাজুয়াল না একটু ট্রেন্ডি। আপনার পছন্দ কী, সেটি আগে ঠিক করুন।
  • রঙ ঠিক করুন: কালো, সাদা, বেইজ বা নেভি এ ধরনের নিরপেক্ষ রঙ বেস হিসেবে রাখুন। চাইলে ১-২টি উজ্জ্বল রঙ যোগ করতে পারেন।
  • মানের দিকে নজর দিন: কম কিন্তু ভালো মানের পোশাক কিনুন। এতে দীর্ঘদিন ব্যবহার করা যাবে।

ক্যাপসুল ওয়ার্ডরোবের ৮টি প্রয়োজনীয় পোশাক

  • ঢিলেঢালা শার্ট: গরমে আরামদায়ক। জিন্স, শর্টস বা ড্রেসের সঙ্গে সহজে মানিয়ে যায়।
  • একটি সুন্দর সামার ড্রেস: যা পরলেই নিজেকে ভালো লাগে। ম্যাক্সি বা মিডি যেকোনো হতে পারে।
  • ভালো ফিটিংয়ের জিন্স: স্ট্রেইট বা হালকা টেপার্ড কাট সব সময়ই মানানসই।
  • বেসিক টি-শার্ট: নিরপেক্ষ রঙের টি-শার্ট প্রতিদিনের জন্য দারুণ।
  • সোয়েটার: শীত বা ঠান্ডা আবহাওয়ার জন্য একটি ভালো মানের সোয়েটার।
  • নিরপেক্ষ আউটারওয়্যার: হালকা জ্যাকেট বা কোট, মৌসুম বদলের সময় খুব কাজে লাগে।
  • ক্লাসিক জুতা: এক জোড়া সাদা স্নিকার আর একটি নিউট্রাল ফ্ল্যাট বা হিল, বিভিন্ন জায়গায় ব্যবহারযোগ্য।
  • প্রতিদিনের ব্যাগ: মাঝারি আকারের, মজবুত ও সহজে মানানসই একটি ব্যাগ।

ক্যাপসুল ওয়ার্ডরোবের মূল কথা হলো বেশি নয়, দরকারি জিনিস রাখা। এতে আপনার সময় বাঁচবে, আলমারি থাকবে গুছানো। আর প্রতিদিন সাজাও হবে সহজ ও স্টাইলিশ।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর