ব্যাডটাচের অভিযোগ! সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন শাকিবের নায়িকা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণকে ঘিরে শীর্ষ নায়ক শাকিব খানের কিছু আচরণ। কেউ কেউ ‘অস্বস্তি’, এমনকি ‘ব্যাড টাচ’-এর অভিযোগও তুলেছেন।

বিষয়টি নিয়ে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘ঘটনাটা যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা পুরোপুরি ভুলভাবে উপস্থাপন করা। সেখানে এত ভিড় ছিল যে ঠিকমতো দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছিল। মিডিয়া থেকেই আমাদের বলা হয়েছিল শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। ওই সময় উনি আমাদের গার্ড করছিলেন।’

ঘটনাটিকে অতিরঞ্জিত করা হচ্ছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘বাস্তবতার সঙ্গে যা দেখানো হচ্ছে, তার কোনো মিল নেই। অযথা বিষয়টাকে বড় করে দেখা হচ্ছে, যা সত্যিই হতাশাজনক।’

বিতর্ক নিয়ে প্রশ্ন তুলে জ্যোতির্ময়ী আরও বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু করতে চাইতো, তাহলে কি সে এতগুলো ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, পুরো বিষয়টাই বাড়িয়ে বলা হচ্ছে।’

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি একেবারেই স্পষ্ট, ‘অস্বস্তির প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে যাচ্ছিল। কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে প্রটেক্ট করা স্বাভাবিক বিষয়।’

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও কঠোর অবস্থান নেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, ‘তিনশো ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি চুপ করে থাকব—এটা কি সম্ভব? এটা কখনোই খারাপ উদ্দেশ্যে করা কিছু ছিল না। যারা এটাকে অন্যভাবে দেখছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন।’

এমনকি তিনি প্রশ্নও তোলেন, ‘আমি কি বাচ্চা? যদি এমন কিছু হতো, তাহলে আমি কি প্রতিবাদ করতাম না?’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী বলেন, ‘আগেও বলেছি, এখনও বলছি—ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। প্রিন্স করতে গিয়ে তিনি যেভাবে আমাকে সমর্থন করেছেন, সেটা মনে রাখার মতো। কিন্তু এখন আমাকে জড়িয়ে বিষয়টাকে যেভাবে ঘোরানো হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক।’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর