ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যার শো স্থগিত রাখার সিদ্ধান্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সাম্প্রতিক এক নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। সরকারের এই জরুরি নির্দেশনা মোতাবেক রোববার (৫ এপ্রিল) থেকে সন্ধ্যার শো স্থগিত রাখছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’। 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জনপ্রিয় মাল্টিপ্লেক্সটি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। যেখানে বলা হয়, ‌‘সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী আগামী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল দোকান আর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায়, আমাদের পূর্বনির্ধারিত প্রতিদিনের সন্ধ্যার শোগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্ত আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।’

দর্শকদের যাঁরা সন্ধ্যার শোয়ের জন্য ইতিমধ্যে অগ্রিম টিকিট কেটেছেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের সেই টাকা ফেরত (রিফান্ড) দেওয়া হবে বলেও জানিয়েছে ব্লকবাস্টার সিনেমাস। বিজ্ঞপ্তিতে তাঁদের ভাষ্য, ‘আগামীকাল রোববার থেকে সন্ধ্যা ৬টার পর সংশ্লিষ্ট শোগুলোর জন্য যাঁরা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তাদের সকলকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।’

সবশেষে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করে দর্শকদের সহযোগিতা কামনা করেছে ব্লকবাস্টার সিনেমাস।

এদিকে, জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানা গেছে। মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যার শোগুলো আগের মতোই যথারীতি চলবে। যেহেতু আমরা এখনও সন্ধ্যার শো বন্ধের সিদ্ধান্ত নিইনি। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন দর্শকদের অবহিত করা হবে।’

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধের ফলে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে, থমকে গেছে জ্বালানি তেলের আমদানি-রপ্তানি। আর এই সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ফলে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ সরকার।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর