ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজ ৭০, জীবিত উদ্ধার বাংলাদেশি 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। এ সময় বাংলাদেশিসহ বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে রোববার এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, জীবিতদের একটি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে উদ্ধার পেয়ে ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। কয়েকটি মরদেহও উদ্ধার হয়েছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, একজন নাবালকসহ ৩২ জন বেঁচে গেছেন। উভয় সংস্থাই জানিয়েছে, জীবিতরা তাদের বলেছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে লিবিয়ার তাজৌরা বন্দর থেকে যাত্রা করা একটি হালকা নৌকায় ১০০ জনেরও বেশি লোক ছিলেন।

জীবিতরা জানান, আবহাওয়া খুব প্রতিকূল ছিল এবং ঢেউ ছিল উঁচু। যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং লিবিয়ার জলসীমায় থাকাকালীনই সেটি উল্টে যায়।

ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান পরিচালনা ও পর্যবেক্ষণকারী জার্মান সংস্থা ‘সি-ওয়াচ’ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার তাদের একটি বিমান ভূমধ্যসাগরের কেন্দ্রে একটি বিপন্ন নৌকার খবর পায়।

সি-ওয়াচ জানিয়েছে, বিমানটি যখন সেখানে পৌঁছায়, তখন তারা একটি উল্টে যাওয়া কাঠের নৌকা দেখতে পায়, যার খোলের সাথে প্রায় ১৫ জন মরিয়া হয়ে আঁকড়ে ধরে ছিল, বেশ কয়েকজন পানিতে ভাসছিল এবং কয়েকটি মৃতদেহও ছিল।

ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’আরিগো বলেন, তার লিবীয় সহকর্মীরা এই উদ্ধার অভিযানের আয়োজন করেছিল। একটি ইতালীয় ও একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজও অংশ নেয় এতে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়াদের ইতালীয় জাহাজে স্থানান্তর করা হয়। রোববার তাদের ইতালির দক্ষিণতম দ্বীপ ল্যাম্পেডুসা বন্দরের কাছে নেওয়া হয়। এই দ্বীপটি হাজার হাজার মরিয়া আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য ইউরোপে প্রবেশের একটি প্রবেশদ্বার হয়ে উঠেছে।

ক্যাপ্টেন ডি’আরিগো বলেন, বেঁচে যাওয়া ৩২ জন পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের। একটি ইতালীয় কোস্ট গার্ড জাহাজে স্থানান্তর করে তাদের বন্দরে নেওয়া হয়। দুটি মৃতদেহও জাহাজে তোলা হয়েছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেছেন, অভিবাসীরা একটি হালকা নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, যা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য একেবারেই অনুপযুক্ত ছিল। তিনি বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা ইউএনএইচসিআর কর্মীদের জানিয়েছেন ৭০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার নৌবাহিনী জাহাজের নাবিক ও কর্মীদের উদ্ধার...
তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি। 
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর