প্রেক্ষাগৃহকে মার্কেট বন্ধের সময়সীমার বাইরে রাখার দাবি প্রযোজক-নির্মাতাদের

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৭টার পর দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। ফলে এরইমধ্যে যমুনা ব্লকবাস্টার সিনেমাস ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর সন্ধ্যার শো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে চলচ্চিত্রশিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে বলে উদ্বেগ করে বিবৃতি দিয়েছেন বেশ ক’জন পরিচালক-প্রযোজক। চলচ্চিত্রের স্বার্থে প্রেক্ষাগৃহকে বরাবরের মতো মার্কেট খোলা রাখার সময়সীমার আওতামুক্ত বা বাইরে রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের পক্ষে শাহরিয়ার শাকিল, তানিম নূর,⁠ রেদওয়ান রনি,⁠ সাকিব আর খান, রায়হান রাফী, ⁠শাহরিন আক্তার সুমি, ⁠শিরিন সুলতানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সংকট মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত এ পদক্ষেপের প্রতি আমরা সর্বাত্মক শ্রদ্ধাশীল। তবে এ সিদ্ধান্তের কারণে মার্কেটের অভ্যন্তরে থাকা সিনেমা হলগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। যার ফলে বর্তমানে মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমাগুলো এবং সামগ্রিক চলচ্চিত্র শিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।’

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে ৩টি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো—

শো-টাইম ও দর্শকের চাহিদা
ঈদের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের উপচেপড়া ভিড়। সিনেমা হলের জন্য সন্ধ্যা এবং রাত হচ্ছে ‘প্রাইম টাইম’। কর্মব্যস্ততা শেষে অধিকাংশ দর্শক এই সময়েই সপরিবারে সিনেমা দেখতে আসেন। সন্ধ্যা ৭টায় হল বন্ধ করে দিলে এই বিশাল সংখ্যক দর্শক সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন।

বিগত দিনের নিয়ম ও প্রেক্ষাপট
অতীতে আমরা দেখেছি, মার্কেট বা বিপণিবিতান নির্দিষ্ট সময়ে বন্ধ হলেও সিনেমা হলগুলো সেই নিয়মের আওতামুক্ত থাকতো। সাধারণত রাত ১০টা বা শো শেষ না হওয়া পর্যন্ত হলগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হতো। মার্কেটের নিরাপত্তা বজায় রেখেও সিনেমা হলের কার্যক্রম চালু রাখা সম্ভব, যা আগেও সফলভাবে হয়েছে।

চলচ্চিত্রশিল্পের অর্থনৈতিক ঝুঁকি
একটি সিনেমা নির্মাণের পেছনে প্রযোজকের কোটি কোটি টাকার বিনিয়োগ থাকে। উৎসবের এই কয়েকদিনেই সেই বিনিয়োগ তুলে আনার প্রধান সময়। পিক-আওয়ারে হল বন্ধ থাকলে লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়া অসম্ভব হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে দেশীয় চলচ্চিত্রের জন্য খুবই খারাপ হবে। 

চলচ্চিত্র সংশ্লিষ্টদের পক্ষে আবেদন জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সিনেমা হলকে মার্কেটের সাধারণ দোকানের আওতামুক্ত রেখে পূর্বের মতো মার্কেট বন্ধ থাকলেও সিনেমা হল চালু রাখার সুযোগ করে দিয়ে আমাদের বাধিত করবেন।’
 
সবশেষে এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করে বলা হয়, ‘চলচ্চিত্র সবচেয়ে বড় বিনোদন মাধ্যম এবং সৃজনশীল শিল্প। বিগত কয়েকবছর ধরে দর্শক-শিল্পী-কলাকুশলীদের সহযোগিতায় শিল্পটি এগিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে চলচ্চিত্রের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। দর্শকদের ঈদের আনন্দ পূর্ণতা দিতে এবং প্রযোজকদের বিনিয়োগ ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ও সহমর্মিতামূলক পদক্ষেপ কামনা করছি।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর