রাজধানীতে অবৈধ কাউন্টার উচ্ছেদে স্বস্তি না শঙ্কা?

রাজধানীতে যানজট কমাতে অবৈধ বাস কাউন্টার ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে ডিএমপি। এ সিদ্ধান্তে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর সমাধানে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও উন্নত গণপরিবহন ব্যবস্থা।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ এএম

সড়কে যানজট ও বিশৃঙ্খলা কমাতে অবশেষে রাজধানীর অবৈধ বাস কাউন্টার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এসব কাউন্টার সরানোর নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে যাত্রী ও চালকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যানজট নিরসনের উদ্যোগ হলেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, হঠাৎ সিদ্ধান্তে ক্ষতি হবে তাঁদের। এ বিষয়ে সমন্বিত পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যাত্রী ভোগান্তি কমাতে রাজধানীর গণপরিবহন উন্নত করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কল্যাণপুর। এর একদিকে মোহাম্মদপুর, আরেকদিকে দারুসসালাম। এখান থেকে গাবতলী বাসস্ট্যান্ডের দূরত্ব ২ থেকে ৩ কিলোমিটার। তারপরও কল্যাণপুরে রাখা হয়েছে বেশকিছু বাসের কাউন্টার।

একইভাবে কলাবাগান, আরামবাগ, মালিবাগ, কমলাপুর, গোলাপবাগেও এমন কাউন্টার আছে। দিনে এসব কাউন্টার খুব একটা সমস্যা তৈরি করে না। তবে রাতে ব্যাপক যানজটের কারণ হয়। এসব কাউন্টার বন্ধ চায় ডিএমপি। বলছে, গাবতলী-মহাখালী-সায়েদাবাদ ছাড়া কোথাও কাউন্টার রাখা যাবে না।

ডিএমপি উপ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, রাজধানীতে বেশ কিছু অনুমোদনহীন স্থানে বাস কাউন্টার স্থাপন করে সেখানে টিকিট বিক্রি ও যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। তাদের বিরুদ্ধে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। উচ্ছেদ কার্যক্রমের আগে তাদেরকে এ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে এসব কাউন্টার সরাতে হবে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ কাউন্টার সরালে, বড় ক্ষতি হবে। কারো বাড়ি হয়তো এসব বাসস্ট্যান্ডের কাছাকাছি। একটি টিকিটের জন্য তাকে হয়তো অনেক সময় বা টাকা খরচ করে যেতে এবং আসতে হবে।

আবার কেউ বলছেন, অবৈধ পারমিট বাতিল করলে সুবিধা হবে সবার। কারণ এ কাউন্টারগুলো ফুটপাথগুলো দখল করে রেখেছে। উচ্ছেদ হলে চলাচলের রাস্তা সহজ হবে।

যাত্রীদের কেউ দেখছেন সুবিধা, কেউবা ভোগান্তির শঙ্কায়। বলছেন, কেউ কোনো সংশয়ে থাকবেন না কোথা থেকে টিকিট পাওয়া যাবে। যাত্রীরা জানবে যে, একটি নির্দিষ্ট জায়গা থেকেই গন্তব্যের টিকিট সংগ্রহ করা যাবে।

সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সমস্যার সমাধান হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, আগে গণপরিবহন সেবা উন্নত করা জরুরি।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, পরিকল্পনা করা হয় মানুষের সেবার জন্য। এর জন্য সহজে মানুষকে পরিবহনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পরে মঙ্গলবার...
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ সানজিদা (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজন মারা গেলেন।
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। তবে এখনো কাউকে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর