দেশে জ্বালানি তেল আমদানি বেড়েছে দ্বিগুণেরও বেশি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেল আমদানি গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। এছাড়া একই সময়ে এলএনজি-এলপিজি আমদানিতে ব্যয় বেড়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। এরপরও দেশের বাজারে জ্বালানি নিয়ে কমছে না অস্থিরতা।

বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত মজুত থাকলেও জনমনে আতঙ্ক আর সমন্বয়হীনতার কারণেই সংকট কাটছে না।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকার সংঘাতের মধ্যেই জ্বালানি আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। গেল মার্চ মাসে ৩ লাখ ২৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে দেশে ভিড়েছে ১১টি জাহাজ। পাশাপাশি ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২ হাজার টন ডিজেল।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে, চলতি বছর প্রথম তিন মাসে পরিশোধিত জ্বালানি আমদানি গত বছরের একই সময়ের তুলনায় আড়াই গুণ বেশি। অপরিশোধিত পেট্রোলিয়ামও আমদানি হয়েছে অতিরিক্ত ৩ লাখ টন।

চট্টগ্রাম কাস্টম হাউসের শরীফ সহকারী কমিশনার মোহাম্মদ আল আমিন বলেন, ‘২০২৫ সালের জানুয়ারি–ফেব্রুয়ারি–মার্চ মাসে প্রায় ১০ লাখ টনের মতো আমদানি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি–ফেব্রুয়ারি–মার্চ এই তিন মাসে আমদানি হয়েছে ২৫ লাখ টনের মতো।’

এদিকে মার্চে বিভিন্ন প্রকার জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে মোট ৪২টি জাহাজ। এর মধ্যে ৯টি এলএনজি, ১৪টি এলপিজি, গ্যাস অয়েল ১০টি ও অন্যান্য পরিশোধিত জ্বালানির ৯টি জাহাজ রয়েছে। মার্চের শুরুতে মধ্যপ্রাচ্য থেকে রওনা দেয়া জাহাজগুলো এলেও, পরবর্তীতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, ‘লাস্ট কিছুদিন ধরে যে সমস্ত জাহাজ আসছে সেগুলো আমাদের পূর্বদিক থেকে আসছে। হয়তো বা বিকল্প জ্বালানির যে উৎস আমাদের সরকারের পক্ষ থেকে সিকিউর করার চেষ্টা চলছে হয়তোবা এটার একটা বহিঃপ্রকাশ এখানে হচ্ছে।’

বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহে ঘাটতি নয় বরং দাম বাড়ার আশঙ্কা আর মজুত করার প্রবণতাই এই কৃত্রিম সংকটের মূল কারণ।

জ্বালানি বিশেষজ্ঞ মনজারে খোরশেদ আলম বলেন, ‘কিছু মজুতদার তারা তেল মজুত করছে। যেহেতু তেলের দাম এখানে বাড়েনি, তারা মনে করছে ভবিষ্যতে তেলের সংকট হবে এবং দামও বাড়বে। এখানেই জটিলতাটা। এটা আমাদের কর্তৃপক্ষ এ পর্যন্ত জনগণকে বোঝাতে সক্ষম হয়নি।’

সংকট সামাল দিতে কেবল আমদানি বৃদ্ধিই যথেষ্ট নয়; বরং সঠিক সরবরাহ কৌশল এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

 

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরি, দস্যুতা আর জেলেদের দৌরাত্ম্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের হিসাবে, ৬ মাসে ৪টি বাণিজ্যিক জাহাজে হামলা ও মালামাল লুটের অভিযোগ...
চট্টগ্রাম বন্দরে হঠাৎ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে একদল সন্ত্রাসীর হামলা। তবে বাস্তবে নয়, এমন মহড়া হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। সন্ত্রাসী হামলা মোকাবিলার পাশাপাশি আগুন, বিস্ফোরক ও অন্যান্য...
জ্বালানি ও কাঁচামালের খরচ বাড়ায় দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। আগামী দুই বছরে এই ব্যয় আরও বাড়তে পারে বলে শঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর