একদিনে দেশে এলো ৫১ হাজার টন তেল

দুটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫১ হাজার টন জ্বালানি তেল, যার মধ্যে রয়েছে ফার্নেস অয়েল ও অকটেন। দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

দুটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও ৫১ হাজার টন জ্বালানি তেল। এর মধ্যে একটি জাহাজে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং অন্যটিতে অকটেন এসেছে ২৬ হাজার টন। আজ বৃহস্পতিবার সকালে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।  

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের এই চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামক জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ন কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরও জানান, জাহাজ দুটি বুধবারই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামক একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে আসে। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। মার্চ মাসে মোট ৩৩টি জ্বালানি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল বিভিন্ন ধরনের তেল, ৮টিতে এলএনজি এবং বাকি ৯টিতে এলপিজি ছিল। দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিয়মিত আমদানি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরি, দস্যুতা আর জেলেদের দৌরাত্ম্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের হিসাবে, ৬ মাসে ৪টি বাণিজ্যিক জাহাজে হামলা ও মালামাল লুটের অভিযোগ...
চট্টগ্রাম বন্দরে হঠাৎ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে একদল সন্ত্রাসীর হামলা। তবে বাস্তবে নয়, এমন মহড়া হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। সন্ত্রাসী হামলা মোকাবিলার পাশাপাশি আগুন, বিস্ফোরক ও অন্যান্য...
জ্বালানি ও কাঁচামালের খরচ বাড়ায় দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। আগামী দুই বছরে এই ব্যয় আরও বাড়তে পারে বলে শঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর