চোখের নিচে ক্লান্তির ছাপ? ঘরোয়া যত্নেই সমাধান

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

দিনের বড় একটা সময় এখন কাটে মোবাইল, ল্যাপটপ বা টিভির পর্দায় তাকিয়ে। কাজ, পড়াশোনা, এমনকি বিনোদন সবকিছুই যেন স্ক্রিননির্ভর। এর প্রভাব সবচেয়ে আগে পড়ে চোখে। দিনের শেষে চোখ জ্বালা করে, ভারী লাগে, আয়নার সামনে দাঁড়ালে চোখের নিচে কালচে দাগও স্পষ্ট হয়ে ওঠে।

এই ক্লান্তি দূর করতে অনেকেই এখন ব্যবহার করছেন আন্ডার আই প্যাচ। জেল জাতীয় এই প্যাচ চোখের নিচের ত্বককে ঠান্ডা রাখে, আর্দ্রতা জোগায় এবং সাময়িকভাবে সতেজ অনুভূতি দেয়। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই ভালো ফল পাওয়া যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্যাচের দাম অনেক বেশি।

তাই সহজ বিকল্প হিসেবে ঘরোয়া কিছু উপাদান দিয়েই তৈরি করে নিতে পারেন আই মাস্ক। এতে খরচ কম, আবার ত্বকের জন্যও বেশ নিরাপদ। গরমের এই সময়ে চোখের যত্নে এমন কিছু প্রাকৃতিক উপাদান দারুণ কাজ করে।

কেন চোখের নিচে যত্ন জরুরি

চোখের চারপাশের ত্বক খুবই পাতলা ও সংবেদনশীল। তাই এই অংশে দ্রুতই ক্লান্তির ছাপ পড়ে। গরমকালে সূর্যের অতিবেগুনি রশ্মি শুধু ত্বক নয়, চোখের ওপরও প্রভাব ফেলে। এর সঙ্গে যদি যুক্ত হয় দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা, তাহলে সমস্যা আরও বাড়ে। এই কারণে চোখের নিচে আর্দ্রতা বজায় রাখা জরুরি। নিয়মিত যত্ন নিলে চোখের নিচের কালচে দাগ কমে। সেই সাথে ফোলা ভাবও কমে। ত্বক থাকে সতেজ ও মসৃণ থাকে।

ঘরেই বানিয়ে নিন আই মাস্ক

খুব সহজ কিছু উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারেন কার্যকর আই প্যাক। দিনের শেষে ১০-১৫ মিনিট সময় দিলেই চোখ পাবে স্বস্তি।

শসা ও অ্যালোভেরা

গরমের দিনে সবচেয়ে কার্যকর একটি উপায় হলো শসা ও অ্যালোভেরা ব্যবহার করা। প্রথমে এক টুকরো শসা কুচি করে রস বের করে নিন। এরপর এতে তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চোখের চারপাশে লাগান। চাইলে চোখ বন্ধ করে পাতার ওপরও রাখতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চোখে ঠান্ডা অনুভূতি দেয়, ত্বককে হাইড্রেট করে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে।

কফি ও মধু

চোখের নিচে কালচে দাগ কমাতে কফি বেশ উপকারী। এক চামচ কফির গুঁড়া এবং এক চামচ মধু মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এটি চোখের নিচে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এই প্যাক ত্বককে টানটান রাখতে সাহায্য করে এবং ক্লান্ত ভাব কমায়। ব্যস্ত দিনের শেষে এটি ব্যবহার করলে দ্রুত ফ্রেশ লাগবে।

গ্রিন টি ও টকদই

গ্রিন টি ব্যাগ ব্যবহার করার পর অনেকেই ফেলে দেন। কিন্তু এটি চোখের যত্নে দারুণ কাজ করে। ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ঠান্ডা করে সরাসরি চোখের ওপর রাখতে পারেন। অন্যদিকে, গ্রিন টি পাতার সঙ্গে সামান্য টকদই মিশিয়ে প্যাক তৈরি করে চোখের চারপাশে লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেললে চোখে শীতলতা আসে, ফোলা ভাব কমে এবং ত্বক সতেজ হয়।

কীভাবে ব্যবহার করবেন

এই আই মাস্কগুলো ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। মুখ পরিষ্কার করে তারপর প্যাক লাগান। চোখের ভেতরে যেন কিছু না যায়, সে দিকে খেয়াল রাখুন। ১০-১৫ মিনিটের বেশি না রাখাই ভালো। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলেই যথেষ্ট।

আরও কিছু সহজ অভ্যাস

শুধু আই মাস্ক ব্যবহার করলেই হবে না, কিছু দৈনন্দিন অভ্যাস বদলালেও চোখ ভালো থাকবে। স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে মাঝে মাঝে বিরতি নিন। পর্যাপ্ত পানি পান করুন। ঘুম কম হলে চোখের ক্লান্তি বাড়ে, তাই পর্যাপ্ত ঘুম জরুরি। বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করতে পারেন।

চোখের যত্ন নেওয়া মানে শুধু সৌন্দর্য নয়, স্বাস্থ্যের বিষয়ও। সারাদিনের ক্লান্তি জমে থাকে এই ছোট্ট অংশে। তাই সামান্য সময় নিয়ে যদি একটু যত্ন নেওয়া যায়, তাহলে চোখ থাকবে সতেজ, উজ্জ্বল। দামী আই প্যাচ না থাকলেও সমস্যা নেই। ঘরের সহজ উপাদান দিয়েই আপনি পেতে পারেন আরাম ও যত্ন। আর এই কাজটি করতে পারেন প্রতিদিনের ব্যস্ততার মাঝেই।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর