আত্মসমর্পণের পরও সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য, নতুন করে আতঙ্ক-অশান্তি

আত্মসমর্পণের পরও সুন্দরবনে আবার সক্রিয় বনদস্যু বাহিনী। জেলে, বাওয়ালি ও পর্যটন ব্যবসায়ীরা পড়েছেন চরম আতঙ্কে। সরকার দস্যু দমনে হার্ডলাইনের ঘোষণা দিয়েছে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম

আত্মসমর্পণকারী বনদস্যুদের কাছে আবারও জিম্মি সুন্দরবন। বনের প্রবেশমুখ থেকে গভীর অরণ্যের খাল, ভাড়ানি দখল করে জেলে, বাওয়ালি, রিসোর্ট মালিকদের জিম্মি করছে তাঁরা। বনের পূর্ব ও পশ্চিম অংশের এমন অন্তত দশটি বাহিনীর হাতে এখন জিম্মি সুন্দরবন। তবে পরিবেশ ও বনমন্ত্রী বলছেন, জলদস্যুদের আর আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এবার হার্ডলাইনে সরকার।

মংলার কাটাখালী সড়কদ্বীপ এলাকায় একটি চায়ের দোকানদার শেখ মুস্তফা। অথচ আজ থেকে ১০ বছর আগে সুন্দরবনের বনদস্যুদের সবচেয়ে বড় দল মাস্টার বাহিনীর প্রধান ছিলেন। অর্ধশত অস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। নতুন জীবনে সুন্দরবনে গিয়ে এখন মাছ শিকার করেন। অথচ গেল কয়েক মাসে তার ৫৬টি নৌকা আটকে রেখেছে বনদস্যুরা। এখনো জিম্মি আছে তিন জন। 

শেখ কাদের মুস্তফা জানান, ‘জলদস্যুদের কারণে শুধু আমি নয় অন্যান্যদেরও এখানে ব্যবসা-বাণিজ্য করার পরিস্থিতি নেই। আমার কাছ থেকে ডাকাতদল সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে গেছে।’ 

গেল ডিসেম্বরে পূর্ব সুন্দরবনের কেনুর খাল থেকে দুই পর্যটকসহ অপহৃত হন শ্রীপতি। মুক্ত হন তিন দিন পর। ডাকাত দলের প্রধান আটক থাকলেও সহযোগিরা এখন এলাকায় ফিরে এসেছে।

গোলকাননের স্বত্বাধিকারী শ্রীপতি বলেন, ‘দিনের বেলা থেকে রাতে আতঙ্ক আরও বেশি। ঘুমাতে পারি না। নানা রকম টেনশন হয়। আমরা নিরাপদ নয়।’

সুন্দরবনে জয়মুনিঘোলের পূর্ব অংশ থেকে হারবাড়িয়া এলাকায় চারটি বনদস্যু সক্রিয়। পশ্চিম পশুর এলাকায় আছে ছোট জাহাঙ্গীর ও আসাবুল, রবিউল ইসলামের নেতৃত্বে দস্যু বাহিনী।

আর সুন্দরবনের পশ্চিম অঞ্চলে দয়াল বাহিনীর দলনেতা আলিফ মোল্লা ও মজনু বাহিনী এখন বেশ সক্রিয়। বনে ডাকাতি করে অবাধে সাগর পথে ভারতে পালিয়ে যায় তাঁরা। 

শেখ মুস্তফা জানান, সুন্দরবনকে বনদস্যু মুক্ত করতে সর্বোচ্চ চার মাস সময় লাগবে। 

তবে স্থানীয় সংসদ সদস্য ও বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, অনেক বনদস্যু আত্মসমর্পণের পরও আবার ডাকাতিতে ফিরেছে। তাই সুন্দরবন রক্ষায় সরকার এবার হার্ড লাইনে। বলেন, ‘আমরা এবার আত্মসমর্পণের কোনো সুযোগ দেব না। একজন অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হলে সে আরও অন্যায় করবে। আমরা মনে করি, কেউ অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে।’ 

২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সুন্দরবনের সক্রিয় ৩২টি জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করে।

সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের আলোরকোল সৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন...
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। 
খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে একই গ্রাফিতিতে কালি লাগানোর পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর