খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, নগরবাসীর ক্ষোভ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে একই গ্রাফিতিতে কালি লাগানোর পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে সেটি নতুন করে আঁকার ব্যবস্থা করেন। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও একই ঘটনা ঘটল।

আজ ২২ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন উপলক্ষে খুলনা নগরের বিভিন্ন দেয়াল চিত্রকর্ম ও গ্রাফিতিতে সাজানো হয়েছে। এর মধ্যে কেডিএ অ্যাভিনিউসংলগ্ন একটি দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকা হয়। সেই গ্রাফিতিতেই আবার কালি লাগানো হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর দুর্বৃত্তরা ওই গ্রাফিতিতে কালি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল ঢেকে দেয়। বিষয়টি জানার পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে গ্রাফিতিটি নতুন করে আঁকার উদ্যোগ নেন।

কিন্তু পুনরায় আঁকার পরও একই গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটল। বারবার এমন ঘটনায় নগরবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কারা এবং কী উদ্দেশ্যে বারবার কালি দিচ্ছে, তা খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

খুলনা মহানগর ও জেলায় ব্যাপকহারে বেড়েছে হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনা। বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলির ঘটনায় নিরাপত্তা শঙ্কায় সাধারণ মানুষ। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি ঘিরে খুলনায় হত্যার ঘটনা...
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন...
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে...
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো সেবাই পাওয়া যায় না টাকা ছাড়া। এর সঙ্গে জড়িত খোদ...
হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই...
১৯৭১ সালে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্রটি বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করেছিল, তার ভিত্তিমূলে নিহিত ছিল এমন এক জাতীয় অঙ্গীকার—যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও...
আগামীকাল সোমবার সকাল থেকে মঙ্গলাবার সকাল পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর