ঈদুল আজহায় আসছে ‘রইদ’, আজ মুক্তি পাচ্ছে প্রথম গান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

আন্তর্জাতিক সাফল্যের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে ফেসকার্ড প্রোডাকশন কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা। একইসঙ্গে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে পহেলা বৈশাখ উপলক্ষে আজ সন্ধ্যায় প্রকাশিত হবে সিনেমাটির একটি নতুন গান।

গানটির শিরোনাম ‘রইদে আইলা গা জুড়াইতে’। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ‘সহজিয়া’ ব্যান্ডের ভোকালিস্ট রাজীব আহমেদ রাজু। গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর, হৃদয়স্পর্শী কথা ও ভিন্নধর্মী গায়কীর কারণে ইতিমধ্যেই গানটি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, গানটির সংগীত পরিচালনা, প্রযোজনা ও মিক্স-মাস্টারিংয়ের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো সুনিপুণভাবে সম্পন্ন করেছেন রাশিদ শরীফ শোয়েব। সার্বিক অডিও প্রযোজনা ও শব্দবিন্যাসের দায়িত্বে ছিল স্টুডিও কাউবেল। 

সিনেমাটির মুক্তির ঘোষণা অনুষ্ঠানে রাজু, সুমন, তুষি ও শোয়েব। ছবি: বঙ্গ

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, “‘রইদ’ সিনেমাটি মূলত সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল, অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। ঈদুল আজহায় সিনেমাটির সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হচ্ছে, যার কথা ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজু এবং সংগীতায়োজনে ছিলেন রাশিদ শরীফ শোয়েব।’’

যোগ করে বলেন, ‘‘গানটি ‘রইদ’ শুটিংয়ের অনেক আগে, প্রায় একবছর আগে আমি আর রাজু ভাই অনেকদিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম, এবার সেই গানটা শেষ হলো। তাই এই গান দিয়েই আসলে রইদ’র যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই  সিনেমাটির গল্পও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাঁদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’’

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, ‘‘রইদে আইলা গা জুড়াইতে গানটি এই সিনেমার শেকড়সন্ধানী রূপ ও আত্মাকে নিখুঁতভাবে ধারণ করেছে। সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী রইদ’র দুর্দান্ত সাফল্য কামনা করছি। আমাদের বিশ্বাস, দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় এই চলচ্চিত্র এক নতুন মাইলফলক তৈরি করবে এবং পুরো টিমের এই অক্লান্ত পরিশ্রম সার্থক হবে।’’

গানটির গায়ক রাজীব আহমেদ রাজু বলেন, ‘এই গান তৈরির অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। কারণ এর নামটা আগে পেয়েছি, গান তৈরি হয়েছে পরে! পরিচালক মেজবাউর রহমান সুমন আমাকে কোনো গতানুগতিক গল্প বলেননি, বরং এই সিনেমার পেছনে তার গভীর চিন্তা ও অনুভূতিগুলো শেয়ার করেছিলেন, যা থেকে প্রায় দুই বছর আগে গানটির জন্ম। এরপর আমাদের কাছের মানুষ শোয়েবের চমৎকার মিউজিক আয়োজনে গানটি পূর্ণতা পায়। অডিওর কাজ শেষে সুনামগঞ্জে রোদ-বৃষ্টি আর ধুলাবালি মেখে সুমন যে ভিজ্যুয়াল বা দৃশ্যধারণ করেছে, তা সত্যিই অসাধারণ এক লম্বা সফর। দীর্ঘ এই পরিশ্রমের চূড়ান্ত ফসল এবার দর্শক-শ্রোতারা শুনতে ও দেখতে পাবেন—এটাই এখন সবচেয়ে বড় আনন্দ।’’

রইদ সিনেমাটির ‘পাগলি’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘রইদ-এর প্রথম গান মুক্তি পাওয়া নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। রাজু ভাইয়ের কণ্ঠ ও শোয়েব ভাইয়ের অসাধারণ কম্পোজিশনের এই গান আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয়।’

তিনি আরও বলেন, ‘কোভিডের আগে থেকে আইডিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত দীর্ঘ একবছরের প্রস্তুতি—সবই আমার চোখের সামনে ঘটেছে। বিশেষ করে সিলেটে শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ লোকেশন বা বাড়ি তৈরি হওয়ার প্রতিটি ধাপ আমি প্রত্যক্ষ করেছি। পাগলি চরিত্রে অভিনয় করার সুবাদে এই যাত্রায় গ্রামবাসীও আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। এতদিন যে আবেগ আমরা লালন করেছি, এখন তা দর্শকের মাঝে ছড়িয়ে দেওয়ার চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে; এই প্রাপ্তির অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সিনেমাটিতে নাজিফা তুষির সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিকায় আরও রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’র (আইএফএফআর) মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে রইদ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশন।

বছর দুয়েক আগে ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে বাজিমাত করেন মেজবাউর রহমান সুমন। এবার আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন নির্মাণ রইদ।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর