বিশ্বকাপ শেষ ফরাসি তারকার 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

লিভারপুলের হয়ে গতকাল ২৭ মিনিটের বেশি খেলতে পারেননি। স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই ধারণা করা গিয়েছিল লম্বা সময়ের জন্য দেখা যাবে না তাঁকে। অবশেষে আজ সেই ধারণা-ই সত্যি হলো। চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না ফরাসি তারকা উগো একিতিকে। 

৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এ ফরাসি স্ট্রাইকারকে। ফ্রান্স জাতীয় দলের এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন। 

ম্যাচের ২৭তম মিনিটে পিছলে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান একিতিকে। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। 

একিতিকের চোট প্রসঙ্গে ম্যাচ শেষে লিভারপুল কোচ স্লট বলেছিলেন, ‘দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। খুব খারাপ (গুরুতর) বলেই মনে হচ্ছে। তবে ঠিক কতটা গুরুতর, সেটা এখনই বলা কঠিন। আগামীকাল (বুধবার) আমরা আরও পরীক্ষা করব।’

বিশ্বকাপ খেলা হচ্ছে না একিতিকের। ছবি: রয়টার্স

ইএসপিএনকে ফ্রান্স জাতীয় দলের সেই সূত্র জানিয়েছে,  একিতিকে মাটিতে পড়ে যাওয়ার আগে তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার শব্দও শুনতে পান। স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে এটি আংশিক নাকি সম্পূর্ণ ছিঁড়ে গেছে। তবে এ ধরনের ইনজুরি থেকে ফিরতে সাধারণত ৯ থেকে ১২ মাস সময় লাগে। 

তবে এখন পর্যন্ত লিভারপুল আনুষ্ঠানিকভাবে চোটের তথ্য নিশ্চিত করেনি। সূত্র জানিয়েছে, ইতিমধ্যে লিভারপুল একিতিকের অস্ত্রোপচার এবং পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়ার পর একিটিকে প্রথম মৌসুমেই ১৭টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে দারুণ প্রভাব ফেলেছিলেন। 

২০২৬ বিশ্বকাপ শুরুর আর দুমাসও বাকি নেই। বিশ্বকাপে এই তারকাকে না পাওয়া বড় ধাক্কা ফরাসিদের জন্য।

মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হলেন কাভান। এমএলএস ইতিহাসে এত কম বয়সে এই পুরস্কার জিততে পারেননি আর কোনো ফুটবলার।
মূলত ‘ডি-স্পোর্টস’-এর আলাপকালেই হঠাৎই পড়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার। জরুরিভিত্তিতে তাঁকে চিকিৎসা সেবাও দেওয়া হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, অতিরিক্ত গরমের...
গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩...
মেজাজ হারিয়ে প্রতিপক্ষের মুখে বল দিয়ে আঘাত
এই ঘটনায় দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। মেসিকে হলুদ কার্ড দেখান প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারা জন্য, আর তাপিয়াকে কার্ড দেখান খেলায় বাধা দেওয়ার জন্য। কিন্তু রেফারি কেন মেসিকে শুধু হলুদ কার্ড...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর